News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জনসেবায় প্রতাপগড়স্থিত গ্রীন এ্যারো ক্লাবকে অ্যাম্বুলেন্স দিলেন সাংসদ রাজীব
Image

জনসেবায় প্রতাপগড়স্থিত গ্রীন এ্যারো ক্লাবকে অ্যাম্বুলেন্স দিলেন সাংসদ রাজীব

আগরতলা, ২০ জুলাই: প্রতাপগড়স্থিত গ্রীন এ্যারো ক্লাবকে সাংসদ উন্নয়ন তহবিল থেকে জনসেবায় অ্যাম্বুলেন্স দিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য। রবিবার এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে এম্বুলেন্সটি ক্লাব কর্তৃপক্ষের হাতে তুলে দেন তিনি। এছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরনিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, ক্লাবের সদস্য সহ এলাকার জনগণ। এই অ্যাম্বুলেন্স – এ ব্যয় হয়েছে ১০ লক্ষ ২০ হাজার টাকা।

সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন, সমাজকে পরিবর্তন করা, সাধারণ মানুষকে সাহায্য করা এটাই সরকারের মূল লক্ষ্য। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ অথবা এলাকার সমস্যায় গ্রীন এরো ক্লাব সর্বদয়ে সাধারণের পাশে থাকে। বিগত বন্যাকালীন পরিস্থিতিতেও সাধারণ মানুষের সাহায্যার্থে এগিয়ে এসেছিল এই ক্লাব। ক্লাব কর্তৃপক্ষ যেন সাধারণ মানুষের সেবায় আরো বেশি করে নিজেদের নিয়োগ করতে পারে সেই জন্য এই অ্যাম্বুলেন্স দিয়ে তাদের কর্মযজ্ঞকে সমর্থন করা হয়েছে। আগামী দিনেও এই ক্লাবের সদস্যরা এলাকাবাসীর উন্নয়নে এবং সাহায্যে সর্বদা এগিয়ে আসবে বলে আশা ব্যক্ত করেন সাংসদ রাজীব ভট্টাচার্য।।

Releated Posts

কুমারঘাটে রাতভর পুলিশি অভিযান, প্রায় ৩ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার; আটক ৪

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ঊনকোটি জেলার কুমারঘাটে রাতভর পুলিশি অভিযানে প্রায় ৩ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

নেশাগ্রস্ত ছেলের হাতে আক্রান্ত মা-বাবা, ঘরের জিনিসপত্র বিক্রির অভিযোগ

বিশালগড়, ২৫ সেপ্টেম্বর: নেশাগ্রস্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পুলিশের দ্বারস্থ হলেন অসহায় বাবা-মা। ঘটনাটি বিশালগড় থানাধীন গকুলনগর দীনদয়াল…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন, কয়েক মাসেই বিকল বিশালগড়ের নতুন টাউন হলের এসি

বিশালগড়, ২৫ সেপ্টেম্বর: উদ্বোধনের কয়েক মাসের মধ্যেই বিকল হয়ে পড়েছে বিশালগড়ের অফিসটিলা এলাকার নতুন টাউন হলের বৈদ্যুতিক এসি।…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

দীনদয়াল উপাধ্যায়ের আদর্শ থেকে অনুপ্রেরণা নিয়ে জনকল্যাণে কাজের আহ্বান মুখ্যমন্ত্রীর

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: মহান চিন্তাবিদ, দার্শনিক এবং ভারতীয় জনসংঘের অন্যতম প্রতিষ্ঠাতা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে শুক্রবার আগরতলার…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top