News Flash

  • Home
  • মুখ্য খবর
  • চুরাইবাড়ী-আগরতলা রাস্তা সংস্কারের দাবিতে কেন্দ্রীয় পরিবহন মন্ত্রীকে চিঠি বিপ্লবের, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস
Image

চুরাইবাড়ী-আগরতলা রাস্তা সংস্কারের দাবিতে কেন্দ্রীয় পরিবহন মন্ত্রীকে চিঠি বিপ্লবের, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস

আগরতলা, ১৯ জুলাই : চুরাইবাড়ী থেকে আগরতলা পর্যন্ত রাস্তা সংস্কারের দাবিতে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রীকে চিঠি দিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব। ওই চিঠির জবাবে কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।

ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব গত ৩০ জুন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়করির নিকট চিঠি দিয়ে চুরাইবাড়ী থেকে আগরতলা পর্যন্ত সড়ক সংস্কারের জন্য দাবি জানিয়েছিলেন। আজ কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী ওই চিঠির জবাবে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গভীরভাবে পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তাছাড়া, এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য শীঘ্রই প্রদান করা হবে বলে জানানো হয়েছে।

পাশাপাশি, ১ জুলাই ৮ নং জাতীয় সড়ক উভয় পাশে শান্তিরবাজার বাজার এলাকায় ড্রেনেজ ব্যবস্থা নির্মাণের ও অনুরোধ জানানো হয়েছিল। ওই বিষয়েও তদন্ত করে ব্যবস্থা নেওয়ার হবে বলে জানানো হয়েছে।

Releated Posts

বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস বিজেপির

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ধর্মনগর মণ্ডল এলাকায় একটি ‘অনভিপ্রেত’ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দলীয় সদস্য বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস দিয়েছে…

ByByReshmi Debnath Sep 25, 2026

টেট আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে আগরতলায় বাম ছাত্র-যুব সংগঠনের বিক্ষোভ

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় আগরতলায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 25, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া, পুজোর আগে ট্রাফিক পাসে কড়াকড়ি ত্রিপুরায়

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ২০২০ সাল থেকে ত্রিপুরায় প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া পড়ে রয়েছে। বকেয়া ট্রাফিক জরিমানার পরিমাণ…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top