News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ষাঁড়ের সাথে ধাক্কায় ভয়াবহ যান দুর্ঘটনা, নিহত এক, আহত এক
Image

ষাঁড়ের সাথে ধাক্কায় ভয়াবহ যান দুর্ঘটনা, নিহত এক, আহত এক

শান্তিরবাজার, ১৮ জুলাই : ষাঁড়ের সাথে ধাক্কায় মর্মান্তিক পরিনতি হল এক যুবকের। জোলাইবাড়ি বাইপাসে ভয়াবহ যান দুর্ঘটনা ঘটে। এতে প্রাণ হারান একজন, অপরজন গুরুতর আহত হয়েছেন।

ষাঁড়ের সাথে ধাক্কায় বাইক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। অপর যুবক গুরুতরভাবে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। ১৭ জুলাই বৃহস্পতিবার রাত আনুমানিক নয়টা নাগাদ সাবরুম আগরতলা ৮ নং জাতীয় সড়কের জোলাইবাড়ি বাইপাসে ষাঁড়ের সাথে ধাক্কায় বাইক দুর্ঘটনাগ্রস্থ হয়। এতে বাইক চালক বিপ্লব বড়ুয়া নামে এক যুবকের ঘটনাস্থলেই মৃত্যু হয়।

জানা যায় তার বাড়ি উদয়পুর ড্রপগেট এলাকায়। ওই বাইকে থাকা অপরজন দেবব্রত সরকার গুরুতরভাবে আহত হয়। তার বাড়ি শান্তিরবাজার এলাকায়। আহত দেবব্রত সরকারকে জুলাই বাড়ি উপস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক জোলাইবাড়ি উপস্বাস্থ্য কেন্দ্র থেকে উন্নত চিকিৎসার জন্য রেফার করে দেন দেবব্রত সরকারকে শান্তির বাজার জেলা হাসপাতালে।

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top