News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগ চালু করার দাবিতে পথ অবরোধে সামিল পড়ুয়ারা
Image

বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগ চালু করার দাবিতে পথ অবরোধে সামিল পড়ুয়ারা

কমলপুর, ১৮ জুলাই: বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগ চালু করার দাবিতে পথ অবরোধে সামিল হল পড়ুয়ারা। বিজ্ঞান বিভাগ চালু করার দাবিতে বড়লুতমা পিএম শ্রী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আজ সকাল থেকে কমলপুর-আমবাসা রাস্তা অবরোধ করে। যার ফলে দুর্ভোগে পড়েন নিত্যযাত্রীরা।

অভিভাবকদের অভিযোগ, গত দুই বছর থেকে বিদ্যালয়ের ছাত্রছাত্রী, অভিভাবকরা এই বিদ্যালয়ে বিজ্ঞান চালু করার জন্য কয়েকবার শিক্ষামন্ত্রী, শিক্ষা দপ্তরের অধিকর্তা, ধলাই জেলার সহ অধিকর্তা, বিদ্যালয় পরিদর্শকের নিকট লিখিত ডেপুটেশন দিয়েছেন। কিন্তু দপ্তর এই বিষয়ে কোনো সদুত্তর দিচ্ছে না। এলাকায় যে দুটি বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগ রয়েছে, সেগুলি ইংরেজি মাধ্যমের। ফলে বাংলা মাধ্যমে পড়াশোনা করা ছাত্র-ছাত্রীদের বিজ্ঞান নিয়ে পড়ার কোন সুযোগ নেই। জনৈক অভিভাবক আরো জানিয়েছেন, এই বিদ্যালয়ের বাংলা মাধ্যমের ছাত্রছাত্রীরা যথেষ্ট মেধাবী, অনেকেই রয়েছেন যারা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে চান। কিন্তু এলাকায় কোন বাংলা মাধ্যমের বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগ না থাকায় তারা সেই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। বারবার শিক্ষা দপ্তরের উচ্চ আধিকারিকদের সঙ্গে দেখা করেও কোনো সুরাহা মিলছে না। তাই বাধ্য হয়ে এদিন তারা পথ অবরোধে সামিল হয়েছেন।

এই অবরোধের ফলে রাস্তার দুই দিক থেকে বহু গাড়ি আটক হয়ে আছে। দুর্ভোগে পড়েন নিত্যযাত্রীরা। যদিও পরে কতৃর্পক্ষের আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেন তারা।

Releated Posts

বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস বিজেপির

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ধর্মনগর মণ্ডল এলাকায় একটি ‘অনভিপ্রেত’ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দলীয় সদস্য বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস দিয়েছে…

ByByReshmi Debnath Sep 25, 2026

টেট আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে আগরতলায় বাম ছাত্র-যুব সংগঠনের বিক্ষোভ

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় আগরতলায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 25, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া, পুজোর আগে ট্রাফিক পাসে কড়াকড়ি ত্রিপুরায়

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ২০২০ সাল থেকে ত্রিপুরায় প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া পড়ে রয়েছে। বকেয়া ট্রাফিক জরিমানার পরিমাণ…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top