News Flash

  • Home
  • মুখ্য খবর
  • জোলাইবাড়ীতে বিদ্যুৎতের খুঁটি বসানোর ক্ষেত্রে নিন্মমানের সামগ্রী ব্যাবহারের অভিযোগ
Image

জোলাইবাড়ীতে বিদ্যুৎতের খুঁটি বসানোর ক্ষেত্রে নিন্মমানের সামগ্রী ব্যাবহারের অভিযোগ

শান্তিরবাজার, ১৮ জুলাই: জোলাইবাড়ীতে বিদ্যুৎতের খুঁটি বসানোর ক্ষেত্রে নিন্মমানের সামগ্রী ব্যাবহারের অভিযোগ উঠেছে। জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের সার্বিক উন্নয়নে দিবারাত্র অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া। মন্ত্রীর উদ্যোগে জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রে নানান উন্নয়নমূলক কর্মসূচী হাতে নেওয়া হয়েছে। এরইমধ্যে অনেক উন্নয়নমূলক কাজ সঠিকভাবে বাস্তবায়িত হয়েছে। জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের নানান জায়গায় বিদ্যুৎতের উন্নয়নমূলক কাজ করা হচ্ছে। বিদ্যুতের উন্নয়নমূলক কাজগুলো করছে পাওয়ারগ্রীড নামে সংস্থা।

জোলাইবাড়ী বিধানসভাকেন্দ্রে এই কাজের দেখাশুনার দায়িত্বে কপিল রিয়াং নামে এক ব্যক্তি রয়েছে বলে জানা যায়। স্থানীয় লোকজনদের অভিযোগ জোলাইবাড়ী নাকা চেকিং পয়েন্ট এলাকায় পাওয়ারগ্রীড সংস্থা থেকে যে বিদ্যুৎতের খুঁটি বসানোর কাজ চলছে তাতে নিম্নমানের সামগ্রী ব্যাবহার করা হচ্ছে। পাহাড়ের মাটির বালি ব্যবহার করে বিদ্যুৎতের খুঁটির নিচে ঢালাই এর কাজ করা হচ্ছে বলে অভিযোগ।

এই বিষয়ে স্থানীয় লোকজনেরা জোলাইবাড়ী পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্তকে জানিয়েছেন বলে সংবাদমাধ্যমের সামনে জানান। স্থানীয় লোকজনেরা চাইছে গুনগতমান বজায় রেখে নদীর বালি ব্যবহার করে কাজ করা হোক। লোকগুঞ্জনে শোনা যাচ্ছে মন্ত্রীকে কালিমালিপ্ত করে বাঁকা পথে নিজের পকেট ভারী করতে প্রয়াস চালিয়ে যাচ্ছে কপিল রিয়াং ও পাওয়ারগ্রীড সংস্থার কিছু সংখ্যক কর্মী। এখন দেখার বিষয় ঘটনার সুষ্ঠ তদন্ত করে কাজের গুনগতমান বজায় রাখতে দপ্তর কি প্রকার পদক্ষেপ গ্রহন করে।

Releated Posts

বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস বিজেপির

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ধর্মনগর মণ্ডল এলাকায় একটি ‘অনভিপ্রেত’ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দলীয় সদস্য বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস দিয়েছে…

ByByReshmi Debnath Sep 25, 2026

টেট আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে আগরতলায় বাম ছাত্র-যুব সংগঠনের বিক্ষোভ

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় আগরতলায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 25, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া, পুজোর আগে ট্রাফিক পাসে কড়াকড়ি ত্রিপুরায়

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ২০২০ সাল থেকে ত্রিপুরায় প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া পড়ে রয়েছে। বকেয়া ট্রাফিক জরিমানার পরিমাণ…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top