News Flash

  • Home
  • ত্রিপুরা
  • টিএসআর প্রথম ব্যাটেলিয়ানের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত
Image

টিএসআর প্রথম ব্যাটেলিয়ানের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত

আগরতলা, ১৮ জুলাই: গকুলনগরস্থিত টিএসআর প্রথম ব্যাটেলিয়ানের উদ্যোগে অনুষ্ঠিত হল বৃক্ষরোপণ কর্মসূচী। উপস্থিত ছিলেন কমান্ডেন্ট ভানুপদ চক্রবর্তী সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা।

এদিন ব্যাটেলিয়ানের কমান্ডেন্ট ভানুপদ চক্রবর্তীর উপস্থিতিতে আধিকারিক ও জওয়ানরা মিলে মোট দেড় শতাধিক ফলের গাছ রোপন করেন। এতে ভবিষ্যতে ব্যাটেলিয়ানের জওয়ানদের পাশাপাশি জঙ্গলে বসবাস করা পশু পাখিও ফল আহরণ করতে পারবে বলে আশা ব্যক্ত করেন কমান্ডেন্ট শ্রী চক্রবর্তী। তাছাড়া সবুজায়নের লক্ষ্যে ব্যাটেলিয়ান বরাবরই এ ধরনের কর্মসূচি করে থাকে বলে জানান তিনি।

কমান্ডেন্ট ভানুপদ চক্রবর্তী আরো বলেন, বর্তমান মৌসুম গাছ লাগানোর জন্য উপযুক্ত। তাই দফায় দফায় বৃক্ষরোপণ অনুষ্ঠান সম্পন্ন করছেন তারা। গাছ লাগানোর পাশাপাশি এই গাছগুলিকে আগামী দিনে পরিচর্যা করারও উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

Releated Posts

চলন্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে গাঁজা পাচারের চেষ্টা, উদয়পুরে পুলিশের জালে ২

উদয়পুর, ১১ আগস্ট: চলন্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে অভিনব কায়দায় গাঁজা পাচারের চেষ্টা ভেস্তে দিল পুলিশ ও বিএসএফ। গোপন সূত্রে…

ByByReshmi Debnath Aug 11, 2026

রাজ্যের পর্যটন স্থানগুলির বিভিন্ন উন্নয়নমূলক কাজ সঠিক সময়ে শেষ করতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ আগস্ট: রাজ্য সরকারের লক্ষ্য পর্যটনস্থলগুলিতে পর্যটকদের জন্য সুষ্ঠ ও স্বাচ্ছন্দ্যমূলক পরিষেবার সুযোগ সুনিশ্চিত করা।…

ByByReshmi Debnath Aug 11, 2026

হর ঘর তিরঙ্গা অভিযানে আন্তরিকভাবে অংশগ্রহন করতে নাগরিকদের প্রতি রাজ্যপালের আহবান

আগরতলা, ১১ আগস্ট: রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু আজ নাগরিকদের ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে আন্তরিকভাবে অংশগ্রহণ করার আহ্বান…

ByByReshmi Debnath Aug 11, 2026

৩১ অক্টোবরের মধ্যে ত্রিপুরার স্বাস্থ্য পরিষেবা সম্পূর্ণ ডিজিটাল করার লক্ষ্য: স্বাস্থ্য সচিব

আগরতলা, ১১ আগস্ট: আগামী ৩১ অক্টোবর, ২০২৬-এর মধ্যে রাজ্যের সম্পূর্ণ স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থাকে ডিজিটাল করার উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা নিয়েছে…

ByByReshmi Debnath Aug 11, 2026
Scroll to Top