News Flash

  • Home
  • Uncategorized
  • বাড়ী ফেরার পথে সুকলছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণের দায়ে গ্রেপ্তার যুবক
Image

বাড়ী ফেরার পথে সুকলছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণের দায়ে গ্রেপ্তার যুবক

rapeনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ ডিসেম্বর৷৷ ফের ধর্ষণ৷ সুকল থেকে বাড়ি ফেরার পথে অষ্টম শ্রেণীর এক সুকলছাত্রীকে জোর করে তুলে নিয়ে ধর্ষণ করা হয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে নলগড়িয়া কৃষ্ণটিলা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷ জানা গিয়েছে গত দশ ডিসেম্বর দুপুর থেকেই নিখোঁজ হয়ে যায় ঐ ছাত্রী৷ স্থানীয় রাণীগাঁও সুকলের ছাত্রী নিখোঁজের পরই অভিভাবকরা বিভিন্ন স্থানে খোঁজ খবর করেনে৷ পরে জানতে পারেন আমতলী থানাধীন ডুকলির পরিতোষ আচার্য ওরফে বিশু মেয়েটিকে অপহরণ করেছে৷ পুলিশকে এই বিষয়টি জানানো হয়৷ সেই মেতাবেক পুলিশ একটি মামলা নিয়েছে৷ তদন্তে নেমে পুলিশ মেয়েটিকে উদ্ধার করেছে৷ এই ঘটনায় রানীরবাজার থানায় গৃহীত মামলার নম্বর ২৮/১৬৷ মামলাটি হয়েছে ভারতীয় দন্ডবিধির ৩৬৬, ৩৭৬ এবং পক্সো আইনের চার ধারায়৷ গ্রেপ্তার করা হয়েছে পরিতোষ আচার্য্যকে৷ ধৃতকে আদালতে তোলা হলে বিচারক তাকে জেল হাজতে রাখার নির্দেশ দিয়েছে৷ আশঙ্কা করা হচ্ছে প্রণয়ের সূত্র ধরেই এই অপহরণ ও ধর্ষণের ঘটনাটি ঘটেছে৷
এদিকে, আমতলী থানার অধীন মধুবল এলাকায় এক বাড়িতে ঢুকে যুবতীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে নারায়ণ ঋষিদাস নামে এক যুবকের বিরুদ্ধে৷ এই অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে৷ দশ অক্টোবর থেকে ঐ যুবক পলাতক ছিল বলে জানা গিয়েছে৷

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top