নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ ডিসেম্বর৷৷ ফের ধর্ষণ৷ সুকল থেকে বাড়ি ফেরার পথে অষ্টম শ্রেণীর এক সুকলছাত্রীকে জোর করে তুলে নিয়ে ধর্ষণ করা হয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে নলগড়িয়া কৃষ্ণটিলা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷ জানা গিয়েছে গত দশ ডিসেম্বর দুপুর থেকেই নিখোঁজ হয়ে যায় ঐ ছাত্রী৷ স্থানীয় রাণীগাঁও সুকলের ছাত্রী নিখোঁজের পরই অভিভাবকরা বিভিন্ন স্থানে খোঁজ খবর করেনে৷ পরে জানতে পারেন আমতলী থানাধীন ডুকলির পরিতোষ আচার্য ওরফে বিশু মেয়েটিকে অপহরণ করেছে৷ পুলিশকে এই বিষয়টি জানানো হয়৷ সেই মেতাবেক পুলিশ একটি মামলা নিয়েছে৷ তদন্তে নেমে পুলিশ মেয়েটিকে উদ্ধার করেছে৷ এই ঘটনায় রানীরবাজার থানায় গৃহীত মামলার নম্বর ২৮/১৬৷ মামলাটি হয়েছে ভারতীয় দন্ডবিধির ৩৬৬, ৩৭৬ এবং পক্সো আইনের চার ধারায়৷ গ্রেপ্তার করা হয়েছে পরিতোষ আচার্য্যকে৷ ধৃতকে আদালতে তোলা হলে বিচারক তাকে জেল হাজতে রাখার নির্দেশ দিয়েছে৷ আশঙ্কা করা হচ্ছে প্রণয়ের সূত্র ধরেই এই অপহরণ ও ধর্ষণের ঘটনাটি ঘটেছে৷
এদিকে, আমতলী থানার অধীন মধুবল এলাকায় এক বাড়িতে ঢুকে যুবতীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে নারায়ণ ঋষিদাস নামে এক যুবকের বিরুদ্ধে৷ এই অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে৷ দশ অক্টোবর থেকে ঐ যুবক পলাতক ছিল বলে জানা গিয়েছে৷
বাড়ী ফেরার পথে সুকলছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণের দায়ে গ্রেপ্তার যুবক
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















