News Flash

Image

সাত সকালে রেলে কাটা পড়ে মৃত্যু বৃদ্ধের

তেলিয়ামুড়া, ১৮ জুলাই: তেলিয়ামুড়া থানা এলাকার মাইগঙ্গাতে মর্মান্তিকভাবে রেলে কাটা পড়ে মৃত্যু হল এ বৃদ্ধের। মৃতের নাম মনমোহন সরকার(৭৫)। একদিকে যেমন এই ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি করেছে। একই রকমভাবে ঘটনার পরিপ্রেক্ষিতে রেল পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে এলাকাবাসী সহ বিভিন্ন অংশের রেল যাত্রীদের।

ঘটনার বিবরণে প্রকাশ, আজ সকাল আনুমানিক আটটা নাগাদ আগরতলা থেকে করিমগঞ্জগামী ডেমো ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয় মনমোহন সরকারের। তবে আশ্চর্যের বিষয় মৃতদেহ দীর্ঘ সময় রেল ট্রেকে পড়ে থাকলেও প্রায় দুই থেকে আড়াই ঘন্টা পর ঘটনাস্থলে উপস্থিত হয় রেল পুলিশ। স্বাভাবিকভাবেই দেড় থেকে দুই কিলোমিটার দূরত্বে অবস্থিত স্টেশন থেকে ঘটনাস্থলে পৌঁছতে রেল পুলিশের এই দেরির পরিপ্রেক্ষিতে ক্ষতবিক্ষত মৃতদেহ রেল লাইনে পড়ে থাকে এবং আগরতলাগামী রেল আটকা পড়ে থাকে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিভিন্নস্তরের রেলযাত্রীরা ক্ষোভ প্রকাশ করেছেন।

এদিকে এই মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। যদিও অনুমান করা যাচ্ছে নিজ বাড়িতে যাওয়ার পথে অসাবধানতা বসত রেলের ধাক্কায় এই মৃত্যুর ঘটনা সংঘটিত হয়েছে।
এদিকে সর্বশেষ সংবাদ অনুযায়ী ঘটনার প্রায় ঘন্টা দুয়েক পর রেল পুলিশ উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে গেছে মৃতদেহের ময়না তদন্তের জন্য। উল্লেখ্য, অতীতেও একই জায়গায় এরকমভাবে বেশ কিছু মৃত্যুর ঘটনা সামনে এসেছে।

Releated Posts

বাম আমলে শুরু স্মার্ট মিটার প্রকল্প আর্থিক অনিয়ম, ঠিকাদারকে ‘অযৌক্তিক সুবিধা’; অডিটে প্রশ্ন ৪২.৭৬ কোটি টাকার: বিদ্যুৎমন্ত্রী

আগরতলা, ১১ আগস্ট:  বামফ্রন্ট সরকারের আমলেই ত্রিপুরায় স্মার্ট মিটার প্রকল্পের সূচনা হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়ন…

ByByReshmi Debnath Aug 11, 2026

আগরতলায় চালু হবে ১০টি ইলেকট্রিক বাস, পুজোর আগেই পরিষেবা শুরুর লক্ষ্য

আগরতলা, ১১ আগস্ট: আগরতলায় পরিবেশবান্ধব ও সাশ্রয়ী গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে এবার ১০টি ইলেকট্রিক বাস চালুর উদ্যোগ নেওয়া…

ByByReshmi Debnath Aug 11, 2026

জলবদ্ধতা মোকাবিলায় আগরতলায় ১৩০ কোটি টাকার প্রকল্প, ১৫–৩০ মিনিটে জল নিষ্কাশনের লক্ষ্য

আগরতলা, ১১ আগস্ট: বর্ষার সময় জলবদ্ধতার সমস্যা মোকাবিলায় আগরতলা শহরের নিকাশি ব্যবস্থা আরও শক্তিশালী করতে বড়সড় পরিকল্পনা নিয়েছে…

ByByReshmi Debnath Aug 11, 2026

২০২৮-এ ত্রিপুরায় ফের বিজেপি সরকার, ২০২৯-এ কেন্দ্রে মোদির নেতৃত্বে প্রত্যাবর্তনের দাবি সুশান্তের

আগরতলা, ১১ আগস্ট: ২০২৮ সালের বিধানসভা নির্বাচনে ত্রিপুরায় বিজেপি ফের সরকার গঠন করবে। তেমনি, ২০২৯ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByTaniya Chakraborty Aug 11, 2026
Scroll to Top