News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পরকীয়ার জেরে আইনিভাবে নিজের স্ত্রীকে পর পুরুষের হাতে তুলে দিতে প্রশাসনের দ্বারস্থ স্বামী
Image

পরকীয়ার জেরে আইনিভাবে নিজের স্ত্রীকে পর পুরুষের হাতে তুলে দিতে প্রশাসনের দ্বারস্থ স্বামী

আগরতলা, ১৭ জুলাই : পরকীয়া সম্পর্কের জেরে আইনিভাবে নিজের স্ত্রীকে পর পুরুষের হাতে তুলে দিতে স্ত্রীকে নিয়ে থানায় হাজির হলেন স্বামী। জিরানিয়ায় বিবাহ বহির্ভূত পরকিয়া প্রেমের জেরে এক ব্যক্তি তার নিজের স্ত্রীকে পর পুরুষের হাতে আইনিভাবে তুলে দেওয়ার জন্য স্ত্রীকে নিয়ে থানায় হাজির হলেন।

ঘটনার বিবরণে জানা যায়, আজ থেকে প্রায় ১০ বছর আগে মৌমিতা দেবনাথের সঙ্গে তার সামাজিকভাবে বিয়ে হয়।তাদের এক সন্তান রয়েছে। বিয়ের পর স্বামী জাম্পুইয়ে অবস্থান করে কাজ করতেন। মাঝে মধ্যে বাড়িতে আসতেন। বাড়িতে স্বামীর উপস্থিতিতে তার স্ত্রী মৌমিতা দেবনাথ ও স্থানীয় এক যুবক উত্তম দেবনাথের মধ্যে অবৈধ সম্পর্ক হয়। এই ঘটনা চলে দীর্ঘদিন যাবত। কিন্তু করোনাকালীন সময় উত্তম দেবনাথ মৌমিতা দেবনাথের সঙ্গে পরকীয়া করতে এসে ধরা পড়ে। জনগণ উত্তম মধ্যম দিয়ে ওই যুবককে পুলিশের হাতে তুলে দেয়।

পরে মৌমিতার পরিবার তার স্বামীর পরিবার এবং স্থানীয় জনগণ ও পুলিশের সালিশি সভায় সব কিছু মীমাংসা হয় এবং তারা এক সঙ্গে থাকতে শুরু করে। কিন্তু মৌমিতা তার অবৈধ পরকিয়া প্রেম চালিয়ে যায় বলে অভিযোগ স্বামীর। গতকাল উত্তম দেবনাথের সঙ্গে কথা বলার সময় ধরে ফেলেন তার স্বামী । তাকে এই বিষয়ে জানতে চাইলে সে পালিয়ে যেতে চায়। কিন্তু তার স্বামী তাকে যেতে না দিয়ে স্থানীয়দের সহযোগিতায় সোজা জিরানিয়া থানায় হাজির হন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান যেহেতু উনার স্ত্রী মৌমিতা দেবনাথ উনার সঙ্গে থাকতে চায় না সেহেতু তাকে তিনি তার প্রেমিকের কাছে যেতে দিতে চান।

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top