News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গণ্ডাছড়ায় স্মার্ট মিটার এবং বর্ধিত বিদ্যুৎ মাশুলের বিরুদ্ধে সরব সিপিআইএম
Image

গণ্ডাছড়ায় স্মার্ট মিটার এবং বর্ধিত বিদ্যুৎ মাশুলের বিরুদ্ধে সরব সিপিআইএম

গণ্ডাছড়া, ১৭ জুলাই : স্মার্ট মিটার এবং বর্ধিত বিদ্যুৎ মাশুলের বিরুদ্ধে বুধবার রাইমাভ্যালি ব্লক কংগ্রেস দলের উদ্যোগে মহকুমার বিদ্যুৎ অফিস ঘেরাও এবং ভাঙচুর করার পর বৃহস্পতিবার রাইমাভ্যালি বিধানসভা কেন্দ্রের গন্ডাছড়া মহকুমার সিপিআইএম বিভাগীয় কমিটির উদ্যোগে বিদ্যুৎ অফিসে ডেপুটেশন প্রদানের পর অবিলম্বে স্মার্ট মিটার এবং বিদ্যুতের বর্ধিত মাশুল বন্ধ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাবার হুমকি দেন সিপিআইএম দলের নেতৃত্ব, কর্মী এবং সমর্থকরা।

বৃহস্পতিবার সিপিআইএম মহকুমা বিভাগীয় কমিটির উদ্যোগে নেতৃত্ব, কর্মী এবং সমর্থকদের একটি জঙ্গি মিছিল গন্ডাছড়া মহকুমার বিভিন্ন পথ পরিক্রমা করে বিদ্যুৎ অফিসে এসে হাজির হয়ে অফিসের সামনে কিছুক্ষন বিক্ষোভ প্রদর্শন করেন। এরপর নেতৃত্ব সুশান্ত হাজারীর নেতৃত্বে সুমতিরঞ্জন চাকমা, নারী নেত্রী দশরানী ত্রিপুরা, বিভাগীয় সম্পাদক ধনঞ্জয় ত্রিপুরা সহ পাঁচ জনের এক প্রতিনিধি দল বিদ্যুৎ দপ্তরের সিনিয়র ম্যানেজারের সঙ্গে স্বাক্ষাৎ করে পাঁচ দফা বিশিষ্ট একটি স্মারকলিপি তুলে দেন। স্মার্ট মিটার সহ বর্ধিত বিদ্যুৎ মাশুল প্রত্যাহার করা, মহকুমার বিভিন্ন গ্রামগঞ্জে অচল অবস্থায় থাকা বিদ্যুৎ পরিষেবা চালু করা সহ মোট পাঁচটি দাবী নিয়ে সিনিয়র ম্যানেজার -এর সঙ্গে আলোচনা সম্পন্ন করেন প্রতিনিধিরা। উল্লেখিত দাবী গুলির সঙ্গে সহমত পোষণ করেন সিনিয়র ম্যানেজার। স্মারকপত্র প্রদান শেষে রাইমাভ্যালি বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক তথা সংশ্লিষ্ট দলের নেতৃত্ব ললিতমোহন ত্রিপুরা জানান সিনিয়র ম্যানেজারের নিকট দায়ের করা দাবী গুলি অনতিবিলম্বে পূরণ না হলে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top