News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সামান্য বৃষ্টিতে জলমগ্ন জাতীয় সড়ক, দুর্ভোগ স্থানীয়দের
Image

সামান্য বৃষ্টিতে জলমগ্ন জাতীয় সড়ক, দুর্ভোগ স্থানীয়দের

আগরতলা, ১৭ জুলাই: চড়িলাম বাজার সংলগ্ন সৎসঙ্গ আশ্রমের সামনে ৮ নং জাতীয় সড়ক জলমগ্ন। সমস্যায় রয়েছেন সাধারণ নাগরিক।

দীর্ঘদিন ধরেই সামান্য বৃষ্টিতে চড়িলাম বাজার সংলগ্ন সৎসঙ্গ আশ্রমের সামনের ৮নং জাতীয় সড়ক জলমগ্ন হয়ে পড়ে।
বৃহস্পতিবারও সকাল থেকে শুরু হয় মুষলধারে বৃষ্টি। সেই বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে জাতীয় সড়ক। ফলে চলাচলে দুর্ভোগ পোহাতে হয় পথচারী থেকে শুরু করে যানবাহন চালকদের। বিগত বেশ কয়েক বছর ধরে জাতীয় সড়কের এই স্থানে বৃষ্টি হলে জল জমে পথচারীদের দুর্ভোগ হয় এরপরেও জেলা প্রশাসন এবং জাতীয় সড়ক নির্মাণ কর্তৃপক্ষের কোন হেলদোল নেই বলে অভিযোগ।

স্থানীয়রা অভিযোগ করেন, এই রাস্তাটি দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় রয়েছে। এর ফলে নিত্য দুর্ভোগ পোহাতে হচ্ছে প্রতিদিন। সামান্য বৃষ্টি হলেই রাস্তাটি জলে কাঁদায় একাকার হয়ে পরে। ফলে যানচালক থেকে শুরু করে নিত্য পথযাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। এই রাস্তার ফলে বৃষ্টির দিনে দুর্ঘটনার কবলে পড়েছেন একাধিক জনগণ। জাতীয় সড়কে এ ধরনের দুরবস্থা কাম্য নয়, তাই অবিলম্বে রাস্তাটি সংস্কারের দাবি তুলেছেন স্থানীয় জনগণ।

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top