News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ২০২১ সালের এডিসি নির্বাচনে ষড়যন্ত্রের শিকার হয়েছিল আইপিএফটি : মন্ত্রী শুক্লাচরণ
Image

২০২১ সালের এডিসি নির্বাচনে ষড়যন্ত্রের শিকার হয়েছিল আইপিএফটি : মন্ত্রী শুক্লাচরণ

আগরতলা, ১৭ জুলাই : ২০২১ সালের এডিসি নির্বাচনে ষড়যন্ত্রের শিকার হয়েছিল আইপিএফটি। কিন্তু ২০২৬ সালের এডিসি নির্বাচনকে পাখির চোখ করে ময়দানে নামতে চলেছে আইপিএফটি। আজ সাংবাদিক সম্মেলনে এমনটাই দাবি করেছেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী শুক্লাচরণ বলেন, আজ আগরতলা প্রেস ক্লাবে আইপিএফটির গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ২০২১ সালের এডিসি নির্বাচনে ষড়যন্ত্রের শিকার হয়েছিল আইপিএফটি। আগামী এডিসি নির্বাচনে দলের যথেষ্ট ভূমিকা থাকবে। আগামীদিনে দলকে আরও মজবুত করার লক্ষ্যে রণকৌশল তৈরী করা হবে। বিগত নির্বাচনের ফলাফলের তুলনায় ২০২৬ সালের এডিসি নির্বাচন দল ভালো ফলাফল করবে বলে আশাবাদি তিনি।

তাঁর দাবি, আইপিএফটি ছেড়ে যারা অন্য দলের যোগদান করেছিলেন তারা দলে ফিরছে। প্রত্যেক দিনই জেলায় জেলায় আইপিএফটির যোগদান সভা অনুষ্ঠিত হচ্ছে।

Releated Posts

বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস বিজেপির

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ধর্মনগর মণ্ডল এলাকায় একটি ‘অনভিপ্রেত’ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দলীয় সদস্য বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস দিয়েছে…

ByByReshmi Debnath Sep 25, 2026

টেট আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে আগরতলায় বাম ছাত্র-যুব সংগঠনের বিক্ষোভ

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় আগরতলায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 25, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া, পুজোর আগে ট্রাফিক পাসে কড়াকড়ি ত্রিপুরায়

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ২০২০ সাল থেকে ত্রিপুরায় প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া পড়ে রয়েছে। বকেয়া ট্রাফিক জরিমানার পরিমাণ…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top