News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আরজিএম মহকুমা হাসপাতালে সদ্যোজাত শিশুর মৃত্যুর অভিযোগ ভিত্তিহীন, দাবি চিকিৎসকের
Image

আরজিএম মহকুমা হাসপাতালে সদ্যোজাত শিশুর মৃত্যুর অভিযোগ ভিত্তিহীন, দাবি চিকিৎসকের

আগরতলা, ১৭ জুলাই : কৈলাসহরের আরজিএম মহকুমা হাসপাতালে সদ্যোজাত শিশুর মৃত্যুকে ঘিরে উঠা অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করলেন প্রসূতি ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাঃ চিরঞ্জীব দেব।

আজ সাংবাদিক সম্মেলনে ডাঃ চিরঞ্জীব দেব জানান, বুল্টি দেবনাথ নামক প্রসূতি গত ১১ জুলাঔ ভর্তি হন এবং ১২ জুলাই সকালে সন্তান প্রসব করেন। পরবর্তীতে নবজাতকের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয় এবং ১৩ জুলাই বিকেলে তার মৃত্যু হয়।

ডাঃ দেব অভিযোগ করেন, শিশুর মৃত্যু সন্ধ্যায় ঘটলেও তার বাবা দুপুর ১২টা নাগাদ সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে আরজিএম হাসপাতালকে দায়ী করেন, যা মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি বলেন, “হয়তো হাসপাতালের উন্নয়নই কিছু দুষ্ট চক্রের সহ্য হচ্ছে না।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নার্স ফেরদৌসি বেগম, পিংকি সাহা সহ অন্যান্য স্বাস্থ্যকর্মীরা। সকলেই জানান, হাসপাতালকে কালিমালিপ্ত করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই গুজব ছড়ানো হচ্ছে।ডাঃ দেব আশ্বাস দেন, “আরজিএম হাসপাতাল মানুষের বিশ্বাস ধরে রাখতে নিরলস কাজ করে যাবে।”

Releated Posts

বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস বিজেপির

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ধর্মনগর মণ্ডল এলাকায় একটি ‘অনভিপ্রেত’ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দলীয় সদস্য বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস দিয়েছে…

ByByReshmi Debnath Sep 25, 2026

টেট আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে আগরতলায় বাম ছাত্র-যুব সংগঠনের বিক্ষোভ

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় আগরতলায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 25, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া, পুজোর আগে ট্রাফিক পাসে কড়াকড়ি ত্রিপুরায়

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ২০২০ সাল থেকে ত্রিপুরায় প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া পড়ে রয়েছে। বকেয়া ট্রাফিক জরিমানার পরিমাণ…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top