News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ৩৫ কোটি টাকা ব্যয়ে মহারাজগঞ্জ বাজারে নির্মিত হচ্ছে মর্ডান ফিস মার্কেট: মৎস্যমন্ত্রী
Image

৩৫ কোটি টাকা ব্যয়ে মহারাজগঞ্জ বাজারে নির্মিত হচ্ছে মর্ডান ফিস মার্কেট: মৎস্যমন্ত্রী

আগরতলা, ১৬ জুলাই: ৩৫ কোটি টাকা ব্যয়ে মহারাজগঞ্জ বাজারে নির্মিত হচ্ছে মর্ডান ফিস মার্কেট। আজ মহারাজগঞ্জ মৎস্য বাজার পরিদর্শন করে এ কথা জানিয়েছেন মৎস্য মন্ত্রী সুধাংশু দাস। এদিনের পরিদর্শনে এছাড়াও উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, স্থানীয় কর্পোরেটর রত্না দত্ত, সহ অন্যান্য আধিকারিকগণ।

এদিন পরিদর্শন শেষে মন্ত্রী সুধাংশু দাস বলেন, মৎস্য বাজারের বেশিরভাগ ব্যবসায়ী এসসি সম্প্রদায়ের। ইতিমধ্যেই মৎস্য ব্যবসায়ীদের অত্যাধুনিক একটি বাজার তৈরি করে দেওয়ার জন্য এসসি ওয়েলফেয়ার দপ্তর একটি প্রকল্প হাতে নিয়েছে। এই প্রকল্পে ৩৫ কোটি টাকা ব্যয় করে একটি অত্যাধুনিক সুবিধা যুক্ত মডার্ন ফিস মার্কেট বা অত্যাধুনিক মৎস্য বাজার নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যেই সাত কোটি টাকা এই প্রকল্পের জন্য দিয়ে দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট আধিকারিকগণ গোটা বাজারটি পরিদর্শন করে কিভাবে একটি অত্যাধুনিক সর্ব সুবিধা যুক্ত বাজার নির্মাণ করা যায় তার কাজ শুরু করেছেন। মন্ত্রী আরো বলেন, বেশিরভাগ সময়ই দেখা যায় মাছের বাজারগুলিতে জল নিষ্কাশনী ব্যবস্থা, পরিষ্কার পরিচ্ছন্ন তা নিয়ে বিভিন্ন সমস্যা দেখা দেয়। যার ফলে ক্রেতা এবং বিক্রেতা উভয়কেই সমস্যার সম্মুখীন হতে হয়। এই সকল সমস্যা নিঃসরণ করে কিভাবে একটি আধুনিক মানের মাছের বাজার নির্মাণ করা যায় তার চেষ্টা চলছে। তিন তলা বিশিষ্ট (জি+২) মৎস্য বাজার নির্মিত করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী।

এদিকে সরকারিভাবে মাছ বিক্রি করার জন্য আরো কয়েকটি এপেক্স কেন্দ্র খুলে দেওয়ার বিষয় চিন্তাধারা করা হচ্ছে। ডুম্বুর জলাশয়ের উৎপাদিত মাছ যেন রাজ্যের বাইরে না যায়, সেই মাছগুলিকে যেন এপেক্স কেন্দ্রের মাধ্যমে রাজ্যের মধ্যেই রাখা যায় তার ব্যবস্থা নিয়েও চিন্তাধারা করছে সরকার। আজ পরিদর্শনকালে এমনটাই জানিয়েছেন মৎস্যমন্ত্রী সুধাংশু দাস।

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top