News Flash

  • Home
  • মুখ্য খবর
  • শিক্ষক নিয়োগের দাবিতে পথ অবরোধে সামিল ছাত্র ছাত্রীরা
Image

শিক্ষক নিয়োগের দাবিতে পথ অবরোধে সামিল ছাত্র ছাত্রীরা

আগরতলা, ১৬ জুলাই : কাঞ্চনপুর দশদা ব্লকের বড়ছড়া হাইস্কুলে নানান সমস্যায় জর্জরিত।তার মধ্যে বড় সমস্যা হচ্ছে শিক্ষক স্বল্পতা। শিক্ষক স্বল্পতার কারণে কলেজের পঠনপাঠন লাটে উঠেছে।তাই আজ সকালে শিক্ষকের নিয়োগ সহ একাধিক দাবিতে পথ অবরোধ করেন ছাত্র ছাত্রীরা। অবরোধের জেরে যানচলাচল স্তব্ধ হয়ে পড়ে।

ঘটনার বিবরনে জানা যায়, কাঞ্চনপুর দশদা ব্লকের বড়ছড়া হাইস্কুলে বর্তমানে একাধিক ছাত্র ছাত্রী রয়েছে। কিন্তু বিদ্যালয়ে শিক্ষক স্বল্পতা ভুগছে। এতে করে বিদ্যালয়ের পঠন পাঠন লাঠে উঠেছে। বিদ্যলয়ে বিভিন্ন সমস্যায় জজর্রিত। কিন্তু এইসকল সমস্যার উপেক্ষা করে ক্লাস সঠিকভাবে চালিয়ে যেতে চাইছে ছাত্র ছাত্রীরা। এরমধ্যে সবচেয়ে বড় সমস্যা শিক্ষক স্বল্পতা। এবিষয়ে বিদ্যালয় কতৃপক্ষের কাছে সমস্যা সমাধানের অনুরোধ জানানো হলেও কাজের কাজ কিছুই হয়নি। তাই দ্রুততার সহিত শিক্ষক নিয়োগের জন্য ছাত্র ছাত্রীরা এই অবরোধে বসে। এদিকে খবর ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ এবং তাদের সাথে কথা বলেন। পরর্বতী সময়ে ছাত্র ছাত্রীরা পথ অবরোধ প্রত্যাহার করেন।

Releated Posts

বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস বিজেপির

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ধর্মনগর মণ্ডল এলাকায় একটি ‘অনভিপ্রেত’ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দলীয় সদস্য বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস দিয়েছে…

ByByReshmi Debnath Sep 25, 2026

টেট আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে আগরতলায় বাম ছাত্র-যুব সংগঠনের বিক্ষোভ

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় আগরতলায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 25, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া, পুজোর আগে ট্রাফিক পাসে কড়াকড়ি ত্রিপুরায়

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ২০২০ সাল থেকে ত্রিপুরায় প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া পড়ে রয়েছে। বকেয়া ট্রাফিক জরিমানার পরিমাণ…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top