News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বড় ধরনের বিদ্যুৎ বিভ্রাটের হাত থেকে রক্ষা পেল ধর্মনগরবাসী
Image

বড় ধরনের বিদ্যুৎ বিভ্রাটের হাত থেকে রক্ষা পেল ধর্মনগরবাসী

ধর্মনগর, ১৫ জুলাই : বড় ধরনের বিদ্যুৎ বিভ্রাটের হাত থেকে রক্ষা পেল ধর্মনগর শহরের অধিকাংশ জনগণ। ঘটনাটি ঘটে আজ ১৫ জুলাই সকাল দশটা নাগাদ ধর্মনগর বাস্কেটবল ময়দান সংলগ্ন এলাকায়।

বিদ্যুৎ নিগমের ধর্মনগর সাব ডিভিশন ১ এর সিনিয়র ম্যানেজারের কাছ থেকে জানা যায়, উনারা সাধারণ জনগণ মারফত খবর পান, এএস-০১- জিসি – ০০৬৭ নম্বরের গ্যাস সিলিন্ডার বোঝাই গাড়ি বীর বিক্রম ইনস্টিটিউশনের সামনে দিয়ে হাসপাতালের দিকে যাচ্ছিল। সে সময় রাস্তার এপার থেকে ওপারে বয়ে যাওয়া তারের মধ্যে সিলিন্ডার বোঝাই গাড়ির উপরে অংশ লেগে যায় এবং সেটা হয়তো চালক না দেখার ফলে সেই তার নিয়ে সামনের দিকে ছুটে যায়। ফলে এমনভাবে টান লাগে পাশেই থাকা বৈদ্যুতিক ট্রান্সফর্মার সংলগ্ন দুটি ইলেকট্রিক পোস্ট সেই তারের টানে প্রচন্ড ক্ষতিগ্রস্ত হয় এবং অনেক বৈদ্যুতিক তার ও বিএসএনএল এর কেবল তার ছিড়ে পড়ে।

পরবর্তীতে সাধারণ জনগণ গাড়িটিকে আটক করে। সেই খবর পাওয়ার সাথে সাথে বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা সহ কর্মীরা ছুটে আসে ঘটনাস্থলে এবং তৎপরতার সাথে কাজ শুরু করে দেয় জনগণের যাতে অসুবিধা না হয় সে কথা জানান সিনিয়র ম্যানেজার। দুটি পোস্ট যদি ট্রান্সফরমারের যন্ত্রাংশ নিয়ে পড়তো ধর্মনগর শহর এলাকার জনগণ প্রচন্ড গরমে আরো কষ্ট পেতে হতো। এদিন বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে ধর্মনগরের সাধারণ নাগরিক।

Releated Posts

বেতন বকেয়ার অভিযোগে ধর্মনগর জেলা হাসপাতালে সাফাই কর্মীদের কর্মবিরতি, ব্যাহত হতে পারে স্বাস্থ্য পরিষেবা

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৩ মে: উত্তর ত্রিপুরার ধর্মনগর জেলা হাসপাতালে সাফাই কর্মীদের কর্মবিরতিকে কেন্দ্র করে স্বাস্থ্য পরিষেবায় ব্যাঘাতের…

ByByReshmi Debnath May 13, 2026

পুলিশের সদর কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ এসএফআই-র

আগরতলা, ১২ মে : নিট-ইউজি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এবং বিশালগড়ে বাম কর্মীদের উপর হামলার ঘটনার প্রতিবাদে মঙ্গলবার…

ByByReshmi Debnath May 12, 2026

শিক্ষকের দাবিতে কাঞ্চনমালা এসবি স্কুলে বিক্ষোভ, গেটে তালা ঝুলিয়ে ধর্নায় ছাত্র-ছাত্রীরা

আগরতলা, ১২ মে : শিক্ষকের অভাব ও পরপর শিক্ষক বদলির প্রতিবাদে মঙ্গলবার পশ্চিম ত্রিপুরা জেলার ডুকলী বিদ্যালয় পরিদর্শকের…

ByByReshmi Debnath May 12, 2026

ত্রিপুরায় জাইকা মিশনের পর্যালোচনা, জীবিকা ও পরিবেশ পুনরুদ্ধার প্রকল্পে জোর

আগরতলা, ১২ মে : ত্রিপুরায় চলমান জাইকা সহায়তাপ্রাপ্ত “এসসিএটিএফওআরএম” প্রকল্পের আওতায় সম্প্রদায়ভিত্তিক জীবিকা উন্নয়ন ও পরিবেশ পুনরুদ্ধারমূলক কার্যক্রম…

ByByReshmi Debnath May 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top