News Flash

  • Home
  • ত্রিপুরা
  • স্ব-দলীয় নেতার বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য বিধায়ক রামপ্রসাদ পালের
Image

স্ব-দলীয় নেতার বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য বিধায়ক রামপ্রসাদ পালের

আগরতলা, ১৫ জুলাই : স্ব-দলীয় নেতার বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন সূর্যমনি বিধানসভা কেন্দ্রের বিধায়ক রামপ্রসাদ পাল। তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে দলীয় কর্মীদের উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতেও নির্দেশ দিয়েছেন তিনি। প্রাক্তন কংগ্রেস নেতা রতন দাস নিজের নেশা বাণিজ্য বহাল রাখার তাগিদেই কংগ্রেস দল ছেড়ে বিজেপির পতাকা তলে শামিল হয়ে নিজেকে দলীয় নেতা পরিচয় দিয়ে নেশা বাণিজ্য বহাল তবিয়তে চালিয়ে যাচ্ছেন বলে গুরুতর অভিযোগ করেছেন সূর্যমনি নগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক রামপ্রসাদ পাল।

তিনি দলীয় নেতাকর্মীদের সামনে বক্তব্য রাখতে গিয়ে স্পষ্টভাবে হুঁশিয়ারি দিয়েছেন সূর্যমনি বিধানসভা এলাকায় কোন ধরনের নেশা কারবার করা যাবে না। নেশা কারবারি রতন দাস কংগ্রেস দল ছেড়ে বিজেপির পতাকা তলে সামিল হয়ে দলের বদনাম করে চলেছে বলেও তিনি গুরুতর অভিযোগ করেছেন। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তিনি পুলিশকেও বলেছেন। কিন্তু পুলিশ কোন ব্যবস্থা নেয়নি। সেজন্য তিনি দলীয় নেতাকর্মীদের সভায় প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন নেশা কারবারি রতন দাসের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে। তিনি নিজে তাদের সঙ্গে থাকবেন বলেও জানিয়েছেন। প্রয়োজন হলে বোল্ডওজার দিয়ে তার দোকান ও বাড়ি গুঁড়িয়ে দেওয়া হবে বলেও এদের তিনি হুঁশিয়ারি দিয়েছেন।

বিধায়ক রামপ্রসাদ পাল পরে বলেন তাঁর এলাকায় শান্তি সম্প্রীতির পরিবেশ বিনষ্ট করছে এধরনের কোন কাজ তিনি বরদাস্ত করবেন না। বিধায়ক রামপ্রসাদ পালের এই বক্তব্য খুবই ইতিবাচক বলে মনে করছেন এলাকার জনগণ।

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top