News Flash

Image

মাটির নিচ থেকে ১৬ লক্ষ টাকার গাঁজা উদ্ধার

আগরতলা, ১৫ জুলাই: মাটির নিচ থেকে উদ্ধার করা হয়েছে প্রায় ১৬ লক্ষ টাকার গাঁজা। ঘটনায় এক যুবককে আটক করা হয়েছে। ঘটনাটি ঘটে সোনামুড়া থানাধীন ইন্দুরিয়া এলাকায়।

ঘটনার বিবরনে পুলিশ আধিকারিক জানিয়েছেন, পুলিশের কাছে গোপন খবর ছিল সোনামুড়া থানাধীন ইন্দুরিয়া বান্দারীছড়া এলাকায় প্রচুর পরিমাণে গাঁজা মজুদ রয়েছে। এই খবরের ভিত্তিতে বিশাল পুলিশ বাহিনী সেখানে অভিযান চালায়। টিলার উপরে অবস্থিত বাড়িটি ঘিরে ফেলে পুলিশ। ওই বাড়িতেই তল্লাশি চালিয়ে মাটির নিচ থেকে মোট ৮ টি ড্রামে ৩৪৫ কেজি শুকনো গাঁজা উদ্ধার হয়েছে। যার বাজারমূল্য আনুমানিক ১৬ লক্ষ টাকা হতে পারে। পাশাপাশি ওই বাড়ি থেকে ইকবাল হোসেন নামে যুবককে আটক করা হয়েছে। পুলিশ তার বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা নিয়ে তদন্ত শুরু করেছে।

Releated Posts

স্বচ্ছতা রক্ষা আমাদের দৈনন্দিন জীবনের অভ্যাসে পরিণত করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুন: স্বচ্ছতা রক্ষা আমাদের দৈনন্দিন জীবনের অভ্যাসে পরিণত করতে হবে। তবেই গড়ে উঠবে একটি…

ByByReshmi Debnath Jun 22, 2026

সাংগঠনিক শক্তি বাড়াতে নিয়মিত বৈঠকে জোর বিজেপির : প্রদেশ সভাপতি

আগরতলা, ২২ জুন : সাংগঠনিক কাঠামোকে আরও শক্তিশালী করতে রাজ্যের বিভিন্ন স্তরে নিয়মিত বৈঠক পুনরায় চালু করার উপর…

ByByTaniya Chakraborty Jun 22, 2026

বিভিন্ন সমস্যা নিয়ে মুখ্যসচিবের সঙ্গে সিপিআই(এম)-এর প্রতিনিধিদলের বৈঠক, দ্রুত পদক্ষেপের আশ্বাস

আগরতলা, ২২ জুন : অসম-আগরতলা জাতীয় সড়ক এবং পিডব্লিউডি সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আজ রাজ্য সচিবালয়ে রাজ্য…

ByByTaniya Chakraborty Jun 22, 2026

কিডনি প্রতিস্থাপনের জন্য পিএম ন্যাশনাল রিলিফ ফান্ড থেকে ৩ লক্ষ টাকার সহায়তা, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ বিপ্লব দেবের

আগরতলা, ২২ জুন: পিএম ন্যাশনাল রিলিফ ফান্ডের মাধ্যমে যোগেন্দ্রনগরের বাসিন্দা মৌসুমী সাহার কিডনি প্রতিস্থাপনের জন্য ৩ লক্ষ টাকার…

ByByReshmi Debnath Jun 22, 2026
Scroll to Top