News Flash

  • Home
  • Uncategorized
  • চপার দুর্নীতির অভিযোগে কংগ্রেসকে নিশানা করে সংসদ উত্তাল
Image

চপার দুর্নীতির অভিযোগে কংগ্রেসকে নিশানা করে সংসদ উত্তাল

ParliamentofIndiaনয়াদিল্লি, ১৫ ডিসেম্বর (হি.স.) : নোটকাণ্ডের পাশাপাশি বৃহস্পতিবার অগুস্তা ওয়েস্টল্যান্ড চপার কেনার দুর্নীতির অভিযোগে কংগ্রেসকে নিশানা করে সংসদ উত্তাল করলেন শাসক বিজেপির সাংসদরা| এদিনও বিরোধীরা নোটকাণ্ডে হৈ চৈ বাধিয়ে উত্তাল হয়ে ওঠে সংসদ| লোকসভায় নোট বাতিল ইসু্যতে বিরোধীদের তোপের মুখে সরকার| অন্যদিকে, অগুস্তা ওয়েস্টল্যান্ড চপার কেনার দুর্নীতির অভিযোগ ঘিরে কংগ্রেসকে নিশানা করেন শাসক বিজেপি দলের সাংসদরা| সরকার বিরোধী চাপানউতোরের জেরে বারেবারেই মুলতুবি হয়ে যায় লোকসভার অধিবেশন| এদিন দুই প্রাক্তন সদস্যের মৃতু্যতে শ্রদ্ধা নিবেদনের পরই সরকার ও বিরোধী-উভয় পক্ষের সদস্যরাই স্লোগান ও পাল্টা স্লোগান দিতে শুরু করেন| কংগ্রেস, তৃণমূল ও বামসহ বিরোধী সাংসদরা নোট বাতিল ইসু্যতে আলোচনার দাবি জানান| এর পাল্টা হিসেবে ট্রেজারি বেঞ্চের সদস্যরা অগুস্তা দুর্নীতির অভিযোগ নিয়ে সরব হন| তাঁরা সংবাদপত্রের কাটিং তুলে ধরে স্লোগান দিতে থাকেন| সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, তত্কালীন ইউপিএ জমানায় এই চপার কেনাবেচার ক্ষেত্রে বেশ কয়েকজন ঘুষ নিয়েছিলেন|
লোকসভার অধ্যক্ষ খবরের কাগজ নিয়ে বিক্ষোভ দেখাতে বারণ করলেও কেউ কর্ণপাত করেননি| হৈ হট্টগোলের জেরে প্রথমে বারোটা পর‌্যন্ত পরদিনের মত সভা মুলতুবি করেন অধ্যক্ষ| এরইমধ্যেই বিরোধীরাও নোট বাতিল নিয়ে আলোচনা চেয়ে স্লোগান দিতে থাকেন|
উল্লেখ্য, গত ১৬ নভেম্বর শীতকালীন অধিবেশন শুরু হওয়ার পর থেকে নোট বাতিল ইসু্যতে সরকার ও বিরোধী চাপানউতোরের জেরে কার‌্যত লোকসভা অচল হয়েই রয়েছে|
একইভাবে নোট বাতিল ইসু্যতে উত্তপ্ত পরিস্থিতি রাজ্যসভাতেও| রাজ্যসভায় বিরোধী দলনেতা গুলাম নবি আজাদ নোটকাণ্ডের জেরে কৃষকদের ঋণ মকুবের দাবি জানান| এরপরই উত্তাল হয়ে ওঠে রাজ্যসভা| তুমুল হৈ-হট্টগোলে অধিবেশন মুলতুবি হয়ে যায়| কংগ্রেসকে পাল্টা চাপে রাখতে অগুস্তা-ওয়েস্টল্যান্ড কপ্টারকাণ্ডে দুর্নীতি নিয়ে সংসদে আলোচনা চায় বিজেপি|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top