News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অবৈধ অনুপ্রবেশ ইস্যুতে এবার ভারতের নির্বাচন কমিশনের দ্বারস্থ হবেন প্রদ্যুৎ
Image

অবৈধ অনুপ্রবেশ ইস্যুতে এবার ভারতের নির্বাচন কমিশনের দ্বারস্থ হবেন প্রদ্যুৎ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুলাই:
অবৈধ অনুপ্রবেশ ইস্যুতে এবার ভারতের নির্বাচন কমিশনের দ্বারস্থ হবেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। আজ সামাজিক মাধ্যমে এমনটাই জানিয়েছেন তিনি।

বিহারে ইতিমধ্যেই একটি সার্ভে সম্পন্ন হয়েছে। সেই সার্ভেতে দেখা গেছে বিহারে প্রচুর বাংলাদেশ, মায়ানমার এবং নেপালের অবৈধ অনুপ্রবেশকারী জনগণ রয়েছেন। যারা অবৈধভাবে বিহারে প্রবেশ করে বর্তমানে সেখানের জাল পরিচয় পত্র নিয়ে বসবাস করছেন। এমনকি তারা তাদের ভোটাধিকারও প্রয়োগ করছেন। একই কায়দায় ত্রিপুরাতেও সার্ভে করা হলে অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশী নাগরিকদের চিহ্নিত করা সম্ভব।

এদিন সামাজিক মাধ্যমে প্রদ্যুৎ কিশোর দেববর্মন বলেন, খুব তাড়াতাড়ি তিপ্রা মথার সকল এমডিসি, বিধায়ক এবং মন্ত্রীদের সমর্থন নিয়ে ভারতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হবেন তিনি। বিহারের মতো উত্তর পূর্বাঞ্চলেও বিশেষ করে ত্রিপুরাতে অভিযান চালানোর আবেদন জানাবেন। যার মাধ্যমে অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাদেরকে সেই দেশে ফেরত পাঠানো সম্ভব হবে। পাশাপাশি তিনি জানান, এই সার্ভের কাজে তিপ্রাসা অফিসারদের রাখতে হবে। তাঁর কথায়, রাজ্যে জনজাতিদের অস্তিত্ব সংকটে রয়েছে। যার জন্য জনজাতি অংশের জনগণই এই কাজটি সঠিকভাবে করতে পারবেন। তাই এই সার্ভের কাজে যেন জনজাতি অংশের অফিসারদের রাখা হয় তার দাবি জানাবেন তিনি।

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top