News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ত্রিপুরায় বাংলাদেশি চাকমা অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি গাবুচ্ছে যোদার
Image

ত্রিপুরায় বাংলাদেশি চাকমা অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি গাবুচ্ছে যোদার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুলাই:
ত্রিপুরায় বাংলাদেশি চাকমা অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি গাবুচ্ছে যোদার। ত্রিপুরায় অবৈধ বাংলাদেশি চাকমা অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে ত্রিপুরার চাকমা রাজ্য গাবুচ্ছে যোদা।

সাংবাদিক সম্মেলনে তারা সাফ জানিয়ে দিয়েছেন, যারা অবৈধভাবে ত্রিপুরায় প্রবেশ করে নাম পাল্টে নানা অসামাজিক কার্যকলাপ চালাচ্ছে। ত্রিপরা চাকমা গাবুচ্ছে যোদা সভাপতি রাজেশ চাকমা, দর্শন চাকমা,শরৎ চাকমা, সুমন চাকমা, দিপল চাকমা, কমল কুমার চাকমা অন্যান্য সহ সকল ত্রিপুরা চাকমা জাতি, সেই অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে লাড়াইয়ে নামবে । তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

গাবুচ্ছে যোদার পক্ষ থেকে বাংলাদেশি চাকমাদের স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে, তাদের লড়াই যদি করতেই হয়, তাহলে তা বাংলাদেশে গিয়ে করুক, ত্রিপুরার শান্তি ও পরিবেশ যেন নষ্ট না করে।ত্রিপুরার রাজ্য রাজনীতি যখন অনুপ্রবেশকারীদের প্রবেশ বন্ধের দাবিতে উত্তাল, ঠিক তখনই চাকমা সম্প্রদায়ের এই শীর্ষ সংস্থা বাংলাদেশি চাকমাদের বিরুদ্ধে সরব হল। গাবুচ্ছে যোদা জানিয়েছে, তাদের কড়া নজর রয়েছে ত্রিপুরায় কে কী করছে। এতদিন তারা চুপ থাকলেও, এখন আর চুপ থাকবে না। প্রয়োজনে প্রাণ দিয়ে হলেও ত্রিপুরা রাজ্যকে রক্ষা করবে ত্রিপুরার চাকমারা।এই হুঁশিয়ারি ত্রিপুরায় চলমান অনুপ্রবেশ সমস্যাকে নতুন মাত্রা দিল।

একদিকে যখন রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন অনুপ্রবেশ বন্ধের দাবিতে আন্দোলন করছে, তখন চাকমা সম্প্রদায়ের নিজস্ব নেতৃত্বই অবৈধ বাংলাদেশি চাকমা অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এতে স্পষ্ট যে, অনুপ্রবেশের বিষয়টি শুধুমাত্র সীমান্ত সুরক্ষার মধ্যেই সীমাবদ্ধ নেই, এটি রাজ্যের সামাজিক স্থিতিশীলতা এবং অভ্যন্তরীণ শান্তিকেও প্রভাবিত করছে।গাবুচ্ছে যোদার এই কড়া অবস্থান ভবিষ্যতে কী রূপ নেয়, সেটাই এখন দেখার বিষয়। তবে এটা পরিষ্কার যে, ত্রিপুরার মাটি থেকে অবৈধ অনুপ্রবেশকারীদের উচ্ছেদ করার দাবিতে ক্রমেই জোরদার হচ্ছে আন্দোলন, আর এবার তাতে শামিল হল স্বয়ং চাকমা সম্প্রদায়ের প্রতিনিধিরাও।

Releated Posts

বিধায়ক হিসেবে শপথ নিলেন জহর চক্রবর্তী, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১৩ মে : ধর্মনগর কেন্দ্রের নবনির্বাচিত বিজেপি প্রার্থী জহর চক্রবর্তী আজ ত্রিপুরা বিধানসভার লবিতে বিধায়ক হিসেবে শপথ…

ByByTaniya Chakraborty May 13, 2026

বেতন বকেয়ার অভিযোগে ধর্মনগর জেলা হাসপাতালে সাফাই কর্মীদের কর্মবিরতি, ব্যাহত হতে পারে স্বাস্থ্য পরিষেবা

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৩ মে: উত্তর ত্রিপুরার ধর্মনগর জেলা হাসপাতালে সাফাই কর্মীদের কর্মবিরতিকে কেন্দ্র করে স্বাস্থ্য পরিষেবায় ব্যাঘাতের…

ByByReshmi Debnath May 13, 2026

পুলিশের সদর কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ এসএফআই-র

আগরতলা, ১২ মে : নিট-ইউজি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এবং বিশালগড়ে বাম কর্মীদের উপর হামলার ঘটনার প্রতিবাদে মঙ্গলবার…

ByByReshmi Debnath May 12, 2026

শিক্ষকের দাবিতে কাঞ্চনমালা এসবি স্কুলে বিক্ষোভ, গেটে তালা ঝুলিয়ে ধর্নায় ছাত্র-ছাত্রীরা

আগরতলা, ১২ মে : শিক্ষকের অভাব ও পরপর শিক্ষক বদলির প্রতিবাদে মঙ্গলবার পশ্চিম ত্রিপুরা জেলার ডুকলী বিদ্যালয় পরিদর্শকের…

ByByReshmi Debnath May 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top