News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সেন্ট অ্যান্থনিজ হোম হোস্টেলে জনজাতি কল্যাণ মন্ত্রীর পরিদর্শন, পরিকাঠামোগত ঘাটতি নিয়ে উদ্বেগ
Image

সেন্ট অ্যান্থনিজ হোম হোস্টেলে জনজাতি কল্যাণ মন্ত্রীর পরিদর্শন, পরিকাঠামোগত ঘাটতি নিয়ে উদ্বেগ

আগরতলা, ১৩ জুলাই : রাজ্যের জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা আজ চম্পকনগরের বেলবাড়ি এলাকার সেন্ট অ্যান্থনিজ হোম হোস্টেল পরিদর্শন করেন। ছাত্রছাত্রীদের আবাসন, স্বাস্থ্য, পরিচ্ছন্নতা এবং অন্যান্য দৈনন্দিন ব্যবস্থার খোঁজখবর নিতেই তাঁর এই আকস্মিক পরিদর্শন।

পরিদর্শনের সময় মন্ত্রী বিকাশ দেববর্মা হোস্টেলে একাধিক সমস্যা চিহ্নিত করেন। বিশেষ করে হোস্টেলের পরিকাঠামোগত ঘাটতি নিয়ে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন।

মন্ত্রী দেববর্মা জানান, স্বচ্ছ ও স্বাস্থ্যকর পরিবেশ শিক্ষার জন্য অত্যন্ত জরুরি। পরিকাঠামোগত দুর্বলতা ছাত্রছাত্রীদের মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে এবং তাদের শিক্ষাগ্রহণ প্রক্রিয়াতেও ব্যাঘাত ঘটাতে পারে।

তিনি আরও জানান যে হোস্টেলের অভ্যন্তরীণ সংস্কারের প্রয়োজনীয়তা রয়েছে এবং দ্রুত এই বিষয়গুলির সমাধানে সংশ্লিষ্ট দপ্তরকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হবে। মন্ত্রী ছাত্রছাত্রীদের সার্বিক কল্যাণে তাঁর সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং জানান যে শিক্ষার্থীদের জন্য একটি উন্নত ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেওয়া হবে।

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top