News Flash

  • Home
  • মুখ্য খবর
  • জনসম্পর্ক অভিযানে বিধায়ক গোপাল চন্দ্র রায়, ‘স্মার্ট মিটার’ ও সরকারি প্রতিশ্রুতি নিয়ে কটাক্ষ
Image

জনসম্পর্ক অভিযানে বিধায়ক গোপাল চন্দ্র রায়, ‘স্মার্ট মিটার’ ও সরকারি প্রতিশ্রুতি নিয়ে কটাক্ষ

আগরতলা, ১৩ জুলাই – আজ ভলকান ক্লাব এলাকার ২২ নং বুথে জনসম্পর্ক অভিযান চালালেন বিধায়ক গোপাল চন্দ্র রায়। গতকাল পূর্ব থানায় ফোন করেও নিরাপত্তা না পাওয়ার অভিযোগ তুলেছিলেন তিনি। তবে আজ ২২ নং বুথে জনসম্পর্ক অভিযানের সময় প্রশাসনের পক্ষ থেকে পুলিশ ও সিআরপিএফ-এর উপস্থিতি ছিল, যার জন্য বিধায়ক ধন্যবাদ জানিয়েছেন।

জনসাধারণের বিভিন্ন সমস্যা নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি মুখ খোলেন। বিশেষ করে ‘স্মার্ট মিটার’ নিয়ে আবারও সরব হন বিধায়ক গোপাল চন্দ্র রায়। তিনি বলেন, বিজেপি নেতৃত্বাধীন সরকার প্রতিশ্রুতি পূরণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তীব্র কটাক্ষ করে তিনি বলেন, এখন শুধু বলার বাকি রয়েছে যে তারা জনগণকে চাঁদে নিয়ে বাড়ি দেবে বলে প্রতিশ্রুতি দেবে এবং ত্রিপুরার জনগণের জন্য চাঁদে তারা বেড়াবে!

বিধায়ক গোপাল চন্দ্র রায় এই মন্তব্যের মাধ্যমে বর্তমান সরকারের ওপর তাঁর অসন্তোষ এবং জনগণের প্রতি তাদের দায়বদ্ধতার অভাবকে তুলে ধরেছেন। জনগণের সমস্যার সমাধান এবং প্রতিশ্রুত উন্নয়ন কাজ দ্রুত বাস্তবায়নের দাবিতে তিনি সরব থাকবেন বলেও জানান।

Releated Posts

বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস বিজেপির

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ধর্মনগর মণ্ডল এলাকায় একটি ‘অনভিপ্রেত’ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দলীয় সদস্য বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস দিয়েছে…

ByByReshmi Debnath Sep 25, 2026

টেট আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে আগরতলায় বাম ছাত্র-যুব সংগঠনের বিক্ষোভ

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় আগরতলায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 25, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া, পুজোর আগে ট্রাফিক পাসে কড়াকড়ি ত্রিপুরায়

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ২০২০ সাল থেকে ত্রিপুরায় প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া পড়ে রয়েছে। বকেয়া ট্রাফিক জরিমানার পরিমাণ…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top