News Flash

Image

রেলে বাড়ি ফেরার পথে আচমকাই নিখোঁজ এক যুবক

আগরতলা, ১২ জুলাই : রেলে বাড়ি ফেরার পথে আচমকাই নিখোঁজ হয়ে গিয়েছে এক যুবক। তিনদিন অতিক্রান্ত হয়ে গেলেও এখনো পর্যন্ত তাঁর খোঁজ পাওয়া যায়নি। অবশেষে থানায় দারস্থ হয়েছে অসহায় পরিবারের সদস্যরা।

ঘটনার বিবরনে জানা যায়, উদয়পুর পুলিশ লাইনের আব্দুল খালেক, এবং মেলাঘর কলা খেতের হাবিল মিয়া দুজনের সম্পর্কে মামা এবং ভাগিনা হয়। তারা দুজন দীর্ঘদিন চেন্নাই এ কর্মরত থাকার পর যে যার বাড়ির উদ্দেশ্যে ট্রেন দিয়ে রওনা হয়ে হাওড়া রেল স্টেশনে নেমে। গাড়ি দিয়ে শিয়ালদা রেল স্টেশনে আসে। এরপর দুই মামা ভাগিনা শিয়ালদা রেল স্টেশনে ট্রেনে উঠে। এর মধ্যে মামা আব্দুল খালেক পাঁচ নম্বর ট্রেনের বগীতে ছিলেন। অন্যদিকে ভাগিনা হাবিল মিয়া ট্রেনের তিন নম্বর বগিতে ছিলেন। দুজনে ট্রেনের মধ্যে কথাবার্তা ও সাক্ষাৎ হয়।

তার মধ্যে ট্রেনের ভিতরে ভাগিনা হাবিল মিয়া তার মামা আব্দুল খালেকের কাছ থেকে ৫০০ টাকা নিয়ে যাওয়ার পর ভাগিনা মুহূর্তের মধ্যে নিখোঁজ হয়ে যায়।বহু জায়গা খোঁজাখুঁজির পর, হাবিল মিয়াকে পাওয়া যায়নি। এদিকে মামা আব্দুল খালেক উদয়পুর তার বাড়িতে গিয়ে তার বোনকে ঘটনাটি জানিয়েছেন। তারা বিভিন্ন জায়গা খোঁজাখুজি করেন। দীর্ঘ তিন দিন অতিক্রান্ত হওয়ার পর অবশেষে মামা আব্দুল খালেক সাংবাদিকদের মাধ্যমে তার ভাগিনা কে খুঁজে পাওয়ার জন্য সকলের নিকট আবেদন করেন।

Releated Posts

চণ্ডীপুরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কৃতীদের সংবর্ধনা, সম্মানিত প্রায় ৪০০ পড়ুয়া

আগরতলা, ২৭ জুন: ২০২৫-২৬ শিক্ষাবর্ষের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম ও দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা জানাতে…

ByByTaniya Chakraborty Jun 27, 2026

বিশালগড় গুলিকাণ্ডে আরও দুই অভিযুক্ত গ্রেপ্তার

বিশালগড়, ২৭ জুন: বিশালগড়ের বহুল আলোচিত ঠিকাদারের বাড়িতে গুলিকাণ্ডের ঘটনায় আরও দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের নাম…

ByByTaniya Chakraborty Jun 27, 2026

মাংসের দোকানে পুলিশের তল্লাশি, চোলাই মদ ও নেশাজাতীয় সামগ্রী উদ্ধারের দাবি

আগরতলা, ২৭ জুন: আড়ালিয়া শালবন এলাকায় গতকাল রাতের বিক্ষিপ্ত ঘটনাকে ঘিরে নতুন মোড় এসেছে। অভিযোগের ভিত্তিতে শনিবার পুলিশের…

ByByTaniya Chakraborty Jun 27, 2026

ঘোষপাড়া সড়কের বেহাল দশা, কাউন্সিলরের বিরুদ্ধে ক্ষোভ এলাকাবাসীর

আগরতলা, ২৭ জুন: শহরের বিভিন্ন ওয়ার্ডে নাগরিক পরিষেবা নিয়ে অভিযোগের মাঝেই এবার বেহাল রাস্তার প্রতিবাদে সরব হলেন আগরতলার…

ByByTaniya Chakraborty Jun 27, 2026
Scroll to Top