News Flash

  • Home
  • মুখ্য খবর
  • গাড়ি সহ গ্যারেজে দুঃসাহসিক চুরি, আতঙ্কে বিশালগড়বাসী
Image

গাড়ি সহ গ্যারেজে দুঃসাহসিক চুরি, আতঙ্কে বিশালগড়বাসী

বিশালগড়, ১২ জুলাই : চোরের আতঙ্কে আতঙ্কিত বিশালগড়বাসী। সারারাত জেগে এখন চোর পাহারা দেওয়ার উপক্রম শুরু হয়েছে গোটা বিশালগড় মহকুমা জুড়ে। নিরাপদে নেই রাস্তায় রাখা গাড়ির সহ বাজার হাট দোকানপাট। রাস্তায় গাড়ি রাখাও যেন এখন দুশ্চিন্তার বিষয়ে দাঁড়িয়েছে। এরই মধ্যে গতকাল রাতে একটি গ্যারেজে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। তারপর পাশাপাশি এক ব্যক্তির গাড়ি থেকে ব্যাটারি চুরি করে পালিয়েছে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, বিশালগড় রঘুনাথপুর এলাকার বাসিন্দা সুবল মিয়া নামে এক গাড়ি চালক তার টিআর০১এন১৭৬৪ নম্বরের একটি গাড়ি শুক্রবার সারাদিন চালানোর পর রাতে বাড়ির পাশে রেখে চলে যায়। অন্যদিকে রিপন মিয়া নামে এক গ‌্যারাজের মালিক দোকান লাগিয়ে রাতে বাড়ি চলে যায়। শনিবার ভোর রাতে সুবল মিয়ার গাড়ি থেকে চোরের দল ব্যাটারি চুরি করে নিয়ে পালিয়ে যাওয়ার পথে অন্য লোকেরা দেখতে পেয়ে চিৎকার করলে চোরের দল ব্যাটারি ফেলে পালিয়ে যায়।

পাশাপাশি রিপন মিয়ার গ্যারেজে ও হানা দেয় চোরের দল। শনিবার সকালে বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে চুরি হয়ে যাওয়া ব্যাটারি উদ্ধার করে। এলাকাবাসী জানিয়েছেন, তারা বর্তমানে আতঙ্কে রয়েছেন। এই সমস্ত চোরের দল তাদের নেশার টাকার জোগাড় করতে বিভিন্ন অসামাজিক কার্যকলাপ চালিয়ে যাচ্ছে গোটা এলাকা জুড়ে।পুলিশ প্রশাসন যেন এ সমস্ত চোরের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করেন এমনটাই দাবি তোলেন।

Releated Posts

বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস বিজেপির

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ধর্মনগর মণ্ডল এলাকায় একটি ‘অনভিপ্রেত’ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দলীয় সদস্য বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস দিয়েছে…

ByByReshmi Debnath Sep 25, 2026

টেট আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে আগরতলায় বাম ছাত্র-যুব সংগঠনের বিক্ষোভ

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় আগরতলায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 25, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া, পুজোর আগে ট্রাফিক পাসে কড়াকড়ি ত্রিপুরায়

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ২০২০ সাল থেকে ত্রিপুরায় প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া পড়ে রয়েছে। বকেয়া ট্রাফিক জরিমানার পরিমাণ…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top