নয়াদিল্লি, ১৫ ডিসেম্বর (হি.স.): নোট বাতিল নিয়ে দিল্লিতে সংসদের সামনে তৃণমূল সাংসদদের লাগাতার ধর্না কর্মসূচি অব্যাহত| বৃহস্পতিবার ধর্না প্রদর্শনের সময় তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘সাধারণ মানুষের দুর্ভোগ দেখেও প্রধানমন্ত্রী কেন চুপ করে রয়েছেন? দিনের পর দিন গণতন্ত্রকে উপেক্ষা করছেন তিনি|’ নোট বাতিল নিয়ে এদিনও উত্তাল হয় সংসদ| নোট বাতিল ইসু্যতে লোকসভায় আলোচনার দাবি জানান কংগ্রেস, তৃণমূল সহ বিরোধী দলের সাংসদরা| হই হট্টগোলের জেরে প্রথমে বেলা ১২টা, পরে দিনের মতো লোকসভা মুলতুবি করে দেন স্পিকার সুমিতা মহাজন|
একই অবস্থা রাজ্যসভাতেও| নোট বাতিলের জেরে কৃষকদের ঋণ মকুবের আবেদন জানান রাজ্যসভার বিরোধী দলনেতা গুলাম নবি আজাদ| এরপরই উত্তাল হয়ে ওঠে রাজ্যসভা| তুমুল হই হট্টগোলের কারণে রাজ্যসভার অধিবেশ মুলতুবি হয়ে যায়|
নোটকাণ্ডে আজও উত্তাল সংসদ, অব্যাহত তৃণমূলের ধর্না কর্মসূচি
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















