News Flash

  • Home
  • Uncategorized
  • নোটকাণ্ডে আজও উত্তাল সংসদ, অব্যাহত তৃণমূলের ধর্না কর্মসূচি
Image

নোটকাণ্ডে আজও উত্তাল সংসদ, অব্যাহত তৃণমূলের ধর্না কর্মসূচি

Parliament-of-Indiaনয়াদিল্লি, ১৫ ডিসেম্বর (হি.স.): নোট বাতিল নিয়ে দিল্লিতে সংসদের সামনে তৃণমূল সাংসদদের লাগাতার ধর্না কর্মসূচি অব্যাহত| বৃহস্পতিবার ধর্না প্রদর্শনের সময় তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘সাধারণ মানুষের দুর্ভোগ দেখেও প্রধানমন্ত্রী কেন চুপ করে রয়েছেন? দিনের পর দিন গণতন্ত্রকে উপেক্ষা করছেন তিনি|’ নোট বাতিল নিয়ে এদিনও উত্তাল হয় সংসদ| নোট বাতিল ইসু্যতে লোকসভায় আলোচনার দাবি জানান কংগ্রেস, তৃণমূল সহ বিরোধী দলের সাংসদরা| হই হট্টগোলের জেরে প্রথমে বেলা ১২টা, পরে দিনের মতো লোকসভা মুলতুবি করে দেন স্পিকার সুমিতা মহাজন|
একই অবস্থা রাজ্যসভাতেও| নোট বাতিলের জেরে কৃষকদের ঋণ মকুবের আবেদন জানান রাজ্যসভার বিরোধী দলনেতা গুলাম নবি আজাদ| এরপরই উত্তাল হয়ে ওঠে রাজ্যসভা| তুমুল হই হট্টগোলের কারণে রাজ্যসভার অধিবেশ মুলতুবি হয়ে যায়|

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top