News Flash

Image

মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু কিশোরের

আগরতলা, ১১ জুলাই:
ফের জলে ডুবে মৃত্যু হলে এক কিশোর। মৃত কিশোরের নাম সঞ্জিত বিশ্বাস (১৪)। পিতা – নারায়ণ বিশ্বাস, তাদের বাড়ি এয়ারপোর্ট থানাধীন ছিনাইহানি দাস পাড়ায়।

জানা যায় বন্ধুদের সঙ্গে পার্শ্ববর্তী বৈশ্য পাড়ার বাসিন্দা
চিত্ত বৈশ্য- র বাড়ির পুকুরে মাছ ধরতে গেছিল ওই কিশোর। সেখানে আচমকাই জলের তলায় তলিয়ে যায় ওই যুবক। সঙ্গে সঙ্গে তার বন্ধুরা তার বাড়িতে গিয়ে খবর দেয়। খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসে। ফায়ার সার্ভিসের কর্মীরা ছুটে এসে প্রায় আধঘন্টা পর উদ্ধার করেছে সঞ্জিতকে। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় জিবিপি হাসপাতালে। কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। কিশোরের অকাল প্রয়াণে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Releated Posts

রাজ্যে পড়াশুনা, খেলাধুলা এবং সংস্কৃতি চর্চা কোনও ক্ষেত্রেই প্রতিভার অভাব নেই: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ আগস্ট: যুব সমাজের মধ্যে নেশা, এইডস, সামাজিক কুসংস্কার, বাল্যবিবাহ কিংবা সামাজিক অবক্ষয়, গার্হস্থ্য হিংসার মতো…

ByByReshmi Debnath Aug 22, 2026

দিল্লিতে বিজেপির নতুন টিমের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির

নয়াদিল্লি, ২২ আগস্ট: বিজেপির জাতীয় সভাপতি নীতিন নবীনের নেতৃত্বে দলের সদ্য গঠিত নতুন টিমের সঙ্গে শনিবার দিল্লিতে দলীয়…

ByBySandeep Biswas Aug 22, 2026

উত্তরবঙ্গের পাহাড়ে ‘স্থায়ী রাজনৈতিক সমাধান’, মধ্যস্থতাকারীর নেতৃত্বে নতুন কমিটি গঠন কেন্দ্রের

কলকাতা, ২২ আগস্ট (আইএএনএস): দার্জিলিং, কালিম্পং ও কার্শিয়ংকে ঘিরে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকার দীর্ঘদিনের রাজনৈতিক সমস্যার ‘স্থায়ী সমাধান’ খুঁজতে…

ByBySandeep Biswas Aug 22, 2026

৯০০ আধিকারিক, ১৫৪টি শাখা, ১৫ হাজার কোটি টাকার ব্যবসা: গ্রামীণ ব্যাঙ্কের অগ্রগতির প্রশংসায় সুশান্ত

আগরতলা, ২২ আগস্ট: ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্কের ধারাবাহিক সাফল্য ও সম্প্রসারণের ভূয়সী প্রশংসা করলেন পরিবহণ ও পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী।…

ByByReshmi Debnath Aug 22, 2026
Scroll to Top