News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধর্মনগরে চার বাংলাদেশি নাগরিকসহ দুই ভারতীয় দালাল আটক
Image

ধর্মনগরে চার বাংলাদেশি নাগরিকসহ দুই ভারতীয় দালাল আটক

ধর্মনগর, ১০ জুলাই : উত্তর ত্রিপুরার ধর্মনগরের রাজবাড়ি এলাকার আইএসবিটি চত্বরে বৃহস্পতিবার দুপুরে স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় আটক করা হয়েছে চার বাংলাদেশি নাগরিক ও দুই ভারতীয় দালালকে। সন্দেহজনক গতিবিধি নজরে আসতেই স্থানীয়রা তৎক্ষণাৎ সীমান্ত সুরক্ষা বাহিনী (বিএসএফ)-কে অবহিত করেন এবং সাহসিকতার সঙ্গে অভিযুক্তদের পাকড়াও করেন। পরে বিএসএফ ঘটনাস্থলে এসে তাদের নিজেদের হেফাজতে নেয়।

বিএসএফ সূত্রে জানা গেছে, প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে, আটক বাংলাদেশি নাগরিকরা আন্তর্জাতিক সীমান্ত বেআইনিভাবে অতিক্রম করে ভারতে প্রবেশ করেছিলেন। এই বেআইনি অনুপ্রবেশে সহায়তা করছিলেন দুই ভারতীয় দালাল। সীমান্ত পেরিয়ে ধর্মনগরে প্রবেশের চেষ্টাকালে তাদের আটক করা হয়। আটক বাংলাদেশি নাগরিকরা হলেন, বর্না মুলা (৩০), জিনা সেক (৩৫), রিমা আক্তার (১৮), রিয়া বেগম (৩৫)। তারা বরিশাল ও কুমিল্লার বাসিন্দা। আটক ভারতীয় দালালরা হল, সালাম উদ্দিন (২১), শনিছড়া, ধর্মনগর, মিনাল হোসেন (৩০), বিশালগড়।

আটকদের বর্তমানে পানিসাগর বিএসএফ ক্যাম্পে রাখা হয়েছে এবং আন্তর্জাতিক সীমান্ত লঙ্ঘন ও বেআইনি অনুপ্রবেশের অভিযোগে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, সম্প্রতি ধর্মনগর-সহ উত্তর জেলার বিভিন্ন সীমান্তবর্তী অঞ্চলে অনুপ্রবেশ ও মানব পাচারের ঘটনা উদ্বেগজনক হারে বেড়ে গেছে। এতে জনমনে উৎকণ্ঠা তৈরি হয়েছে। তবে এই ঘটনা প্রমাণ করে, নিরাপত্তা বাহিনীর পাশাপাশি জনসচেতনতা ও স্থানীয় সহযোগিতা বড় ধরনের অপরাধ রুখে দিতে সক্ষম। ধর্মনগরের বাসিন্দাদের সাহসিকতা ও দায়িত্ববোধ এদিন বড়সড় অনুপ্রবেশের পরিকল্পনা ভেস্তে দেয়।

সীমান্ত সুরক্ষা ও জাতীয় নিরাপত্তা রক্ষায় নাগরিক সচেতনতার এই ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যা ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে অনুপ্রেরণা হয়ে থাকবে।

Releated Posts

বেতন বকেয়ার অভিযোগে ধর্মনগর জেলা হাসপাতালে সাফাই কর্মীদের কর্মবিরতি, ব্যাহত হতে পারে স্বাস্থ্য পরিষেবা

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৩ মে: উত্তর ত্রিপুরার ধর্মনগর জেলা হাসপাতালে সাফাই কর্মীদের কর্মবিরতিকে কেন্দ্র করে স্বাস্থ্য পরিষেবায় ব্যাঘাতের…

ByByReshmi Debnath May 13, 2026

পুলিশের সদর কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ এসএফআই-র

আগরতলা, ১২ মে : নিট-ইউজি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এবং বিশালগড়ে বাম কর্মীদের উপর হামলার ঘটনার প্রতিবাদে মঙ্গলবার…

ByByReshmi Debnath May 12, 2026

শিক্ষকের দাবিতে কাঞ্চনমালা এসবি স্কুলে বিক্ষোভ, গেটে তালা ঝুলিয়ে ধর্নায় ছাত্র-ছাত্রীরা

আগরতলা, ১২ মে : শিক্ষকের অভাব ও পরপর শিক্ষক বদলির প্রতিবাদে মঙ্গলবার পশ্চিম ত্রিপুরা জেলার ডুকলী বিদ্যালয় পরিদর্শকের…

ByByReshmi Debnath May 12, 2026

ত্রিপুরায় জাইকা মিশনের পর্যালোচনা, জীবিকা ও পরিবেশ পুনরুদ্ধার প্রকল্পে জোর

আগরতলা, ১২ মে : ত্রিপুরায় চলমান জাইকা সহায়তাপ্রাপ্ত “এসসিএটিএফওআরএম” প্রকল্পের আওতায় সম্প্রদায়ভিত্তিক জীবিকা উন্নয়ন ও পরিবেশ পুনরুদ্ধারমূলক কার্যক্রম…

ByByReshmi Debnath May 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top