News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মন্ত্রী রতন লাল নাথের বিরুদ্ধে প্রকাশ্যে অশালীন ও মানহানিকর মন্তব্য প্রকাশের অভিযোগে থানায় মামলা দায়ের
Image

মন্ত্রী রতন লাল নাথের বিরুদ্ধে প্রকাশ্যে অশালীন ও মানহানিকর মন্তব্য প্রকাশের অভিযোগে থানায় মামলা দায়ের

আগরতলা, ১০ জুলাই: রাজ্যের বিদ্যুৎ ও কৃষিমন্ত্রী রতন লাল নাথের বিরুদ্ধে প্রকাশ্যে অশালীন ও মানহানিকর মন্তব্য করার পাশাপাশি প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক মহিলার বিরুদ্ধে। এই ঘটনায় পশ্চিম ত্রিপুরার সিধাই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মোহনপুরের বাসিন্দা জয়ন্ত দেবনাথ। অভিযোগ অনুযায়ী, অভিযুক্ত মহিলা জোহরা বেগম , গোমতী জেলার উদয়পুরের রাজধরনগর, জামজুরি এলাকার বাসিন্দা। ৮ জুলাই ২০২৫ তারিখে একটি প্রকাশ্য সমাবেশে তিনি মন্ত্রী রতন লাল নাথের বিরুদ্ধে অশালীন ভাষায় বক্তব্য দেন এবং জনসমক্ষে মন্ত্রীর প্রাণনাশের হুমকি দেন।

এই বক্তব্যের ভিডিও সামাজিক মাধ্যমে ” সিপিআইএম ত্রিপুরা” নামক একটি ফেসবুক পেজ থেকে আপলোড করা হয়, যার শিরোনাম ছিল – “মন্ত্রী রতন ও বিজেপি’র উপর সাধারণ জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ।” ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং বহু ফেইসবুক ব্যবহারকারী এটি শেয়ার করেন। যার ফলে মন্ত্রীর সামাজিক মর্যাদা ও ভাবমূর্তিতে আঘাত লেগেছে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

অভিযোগকারী জয়ন্ত দেবনাথ, যিনি নিজে মোহনপুর ২নং বিধানসভা কেন্দ্রের ভোটার এবং বহু বছর ধরে রতন লাল নাথের একজন সমর্থক, তিনি বলেন এই ধরনের আক্রমণ ও মিথ্যা অপপ্রচার শুধু একজন জননেতার নয়, গোটা সমাজের বিরুদ্ধেই বিদ্বেষ ছড়ানোর চেষ্টা। অভিযোগপত্রে এফআইআরের জন্য তিনটি ধারার আওতায় পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানানো হয়েছে – জনসাধারণের মানহানি, অপরাধমূলক হুমকি ও ভীতি প্রদর্শন, সমাজে বিভেদ ও ভুল তথ্য প্রচার। অভিযোগপত্রের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও ও পোস্টের স্ক্রিনশটও সংযুক্ত করা হয়েছে। এখন দেখার, প্রশাসন এই অভিযোগের ভিত্তিতে কি ব্যবস্থা গ্রহন করে।

Releated Posts

২৭ নবনিযুক্ত টিসিএস আধিকারিককে জনমুখী প্রশাসনের বার্তা রাজ্যপালের

আগরতলা, ১১ আগস্ট: তৃণমূল স্তরে প্রশাসনিক পরিষেবা আরও শক্তিশালী করার পাশাপাশি সরকারি প্রকল্প ও জনকল্যাণমূলক কর্মসূচির সুবিধা রাজ্যের…

ByByTaniya Chakraborty Aug 11, 2026

শিক্ষক সংকটে তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের বিক্ষোভ, মূল গেটে তালা

আগরতলা, ১১ আগস্ট: পর্যাপ্ত সংখ্যক শিক্ষক-শিক্ষিকা না থাকার অভিযোগে মেলাঘরের তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে বিক্ষোভ দেখালেন ছাত্রছাত্রীরা। শিক্ষকের…

ByByReshmi Debnath Aug 11, 2026

চাকমাঘাটে বারবার পানীয় জলের পাইপলাইন ক্ষতিগ্রস্ত, দুর্ভোগে গ্রামবাসী

আগরতলা, ১১ আগস্ট: গ্রামীণ এলাকার সাধারণ মানুষের কাছে পানীয় জল পৌঁছে দিতে সরকারি উদ্যোগে পরিকাঠামো তৈরি করা হলেও…

ByByReshmi Debnath Aug 11, 2026

দাঁড়িয়ে থাকা লরির পিছনে বাইকের সজোরে ধাক্কা, মৃত ১, গুরুতর আহত ১

তেলিয়ামুড়া, ১১ আগস্ট: রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লরির পিছনে বাইকের সজোরে ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। দুর্ঘটনায় গুরুতর…

ByByReshmi Debnath Aug 11, 2026
Scroll to Top