News Flash

  • Home
  • মুখ্য খবর
  • লামডিং-বদরপুর পাহাড়ি অঞ্চলে রেল পরিসেবা আংশিক স্বাভাবিক, যাত্রী সামলাতে বিশেষ ট্রেনের ব্যবস্থা
Image

লামডিং-বদরপুর পাহাড়ি অঞ্চলে রেল পরিসেবা আংশিক স্বাভাবিক, যাত্রী সামলাতে বিশেষ ট্রেনের ব্যবস্থা

মালিগাঁও, ১০ জুলাই : এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি লামডিং-বদরপুর পাহাড়ি অঞ্চলে রেল পরিসেবা। তবে, আংশিক স্বাভাবিক হওয়ায় যাত্রী সামলাতে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে বিশেষ ট্রেনচালানোর সিদ্ধান্ত নিয়েছে।

উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা জানিয়েছেন, অতিরিক্ত যাত্রীচাপ সামাল দিতে একমুখী বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আওতায় আজ ১০ জুলাই চলবে দুইটি বিশেষ ট্রেন। ট্রেন নম্বর ০৫৬১৬ (শিলচর–গুয়াহাটি) এবং ট্রেন নম্বর ০৫৬১৯ (গুয়াহাটি–আগরতলা) চলবে।

তিনি জানান, ট্রেন নম্বর ০৫৬১৬ (শিলচর–গুয়াহাটি) শিলচর স্টেশন থেকে দুপুর ১২ টায় ছাড়বে এবং রাত ১১:৩০ টায় গন্তব্য গুড়াহাটিতে পৌঁছাবে। অন্যদিকে, ট্রেন নম্বর ০৫৬১৯ (গুয়াহাটি–আগরতলা) গুয়াহাটি থেকে দুপুর ১২ টায় যাত্রা শুরু করে পরদিন ভোর ৩:৩০ মিনিটে আগরতলায় পৌঁছাবে। এই বিশেষ ট্রেন দুটি গুরুত্বপূর্ণ স্টেশনগুলোতে যাত্রী ওঠানামার জন্য নির্ধারিত বিরতি থাকবে। যাত্রীদের সুবিধার্থে রেল কর্তৃপক্ষ এই পদক্ষেপ নিয়েছে।

প্রসঙ্গত, লামডিং ডিভিশনের মুপা-দিহাখো স্টেশনের মাঝখানে (কেএম-৫১/১-২) প্রবল ভূমিধসের ফলে লামডিং-বদরপুর পাহাড়ি রুটে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। পার্শ্ববর্তী পাহাড় থেকে প্রচুর পরিমাণে মাটি, পাথর, বোল্ডারসহ ধস নেমে রেল লাইনের উপর পড়ায় ট্র্যাকের ওপর দিয়ে ট্রেন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়েছিল। নিরাপত্তা নিশ্চিত করতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিষ্কারের কাজ শুরু হয়েছে এবং সেখানে পর্যাপ্ত যন্ত্রপাতি ও জনবল মোতায়েন করা হয়েছে। শুধু তাই নয়, রেল পরিসেবা ওই রুটে স্বাভাবিক করার জন্য যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে।

উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা জানিয়েছেন, রুটে রেল পরিসেবা পুরোপুরি স্বাভাবিক হত আরও ২ থেকে ৩ দিন সময়ের প্রয়োজন রয়েছে। যাত্রীদের সুবিধার্থে গুয়াহাটি, লামডিং, শিলচর, বদরপুর ও আগরতলা স্টেশনে সহায়তা ডেস্ক চালু রয়েছে। উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে যাত্রীদের অনুরোধ করেছে যাত্রার আগে সময়সূচি ও ট্রেনের বিশদ তথ্য রেলওয়ের অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে যাচাই করে নেবেন।

Releated Posts

বাম আমলে শুরু স্মার্ট মিটার প্রকল্প আর্থিক অনিয়ম, ঠিকাদারকে ‘অযৌক্তিক সুবিধা’; অডিটে প্রশ্ন ৪২.৭৬ কোটি টাকার: বিদ্যুৎমন্ত্রী

আগরতলা, ১১ আগস্ট:  বামফ্রন্ট সরকারের আমলেই ত্রিপুরায় স্মার্ট মিটার প্রকল্পের সূচনা হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়ন…

ByByReshmi Debnath Aug 11, 2026

আগরতলায় চালু হবে ১০টি ইলেকট্রিক বাস, পুজোর আগেই পরিষেবা শুরুর লক্ষ্য

আগরতলা, ১১ আগস্ট: আগরতলায় পরিবেশবান্ধব ও সাশ্রয়ী গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে এবার ১০টি ইলেকট্রিক বাস চালুর উদ্যোগ নেওয়া…

ByByReshmi Debnath Aug 11, 2026

জলবদ্ধতা মোকাবিলায় আগরতলায় ১৩০ কোটি টাকার প্রকল্প, ১৫–৩০ মিনিটে জল নিষ্কাশনের লক্ষ্য

আগরতলা, ১১ আগস্ট: বর্ষার সময় জলবদ্ধতার সমস্যা মোকাবিলায় আগরতলা শহরের নিকাশি ব্যবস্থা আরও শক্তিশালী করতে বড়সড় পরিকল্পনা নিয়েছে…

ByByReshmi Debnath Aug 11, 2026

২০২৮-এ ত্রিপুরায় ফের বিজেপি সরকার, ২০২৯-এ কেন্দ্রে মোদির নেতৃত্বে প্রত্যাবর্তনের দাবি সুশান্তের

আগরতলা, ১১ আগস্ট: ২০২৮ সালের বিধানসভা নির্বাচনে ত্রিপুরায় বিজেপি ফের সরকার গঠন করবে। তেমনি, ২০২৯ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByTaniya Chakraborty Aug 11, 2026
Scroll to Top