News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সমাজ গঠনে অবদানের জন্য গুরুপূর্ণিমায় গুরুদের শ্রদ্ধা নিবেদন মেয়রের
Image

সমাজ গঠনে অবদানের জন্য গুরুপূর্ণিমায় গুরুদের শ্রদ্ধা নিবেদন মেয়রের

আগরতলা, ৯ জুলাই:
আজ গুরু পূর্ণিমা। মূলত এই গুরু পূর্ণিমার দিনে অনেকেই নিজের গুরুকে শ্রদ্ধা জানিয়ে থাকেন। আষাঢ় মাসের এই পূর্ণিমা তিথিতে অনেকেই গুরুকে শ্রদ্ধা জানিয়ে করেন পুজো। গুরুর প্রতি বিশেষ শ্রদ্ধা জানিয়ে অনেকেই ব্রতও রাখেন। এদিন বিজেপির উদ্যোগে সমাজের গুরুস্থানীয় ব্যক্তিদের কাছে দিয়ে তাদের শ্রদ্ধা নিবেদন করে সমাজ গঠনে তাদের অবদানের জন্য ধন্যবাদ জানানো হয়েছে। এরই অঙ্গ হিসেবে মেয়র তথা রামনগরের বিধায়ক দীপক মজুমদার নিজ এলাকার গুরুস্থানীয় ব্যক্তিদের কাছে গিয়ে তাদের শ্রদ্ধা নিবেদন করেছেন।

এদিন প্রথমে তিনি বিশিষ্ট শিক্ষাবিদ ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ধনঞ্জয় গন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করে তাঁকে শ্রদ্ধা জানিয়ে সংবর্ধনা প্রদান করেছেন। পরবর্তীতে দ্রোণাচার্য কোচ বিশ্বেশ্বর নন্দীকেও সংবর্ধনা প্রদান করেন মেয়র। এদিনের এই কর্মসূচি সম্পর্কে বলতে গিয়ে মেয়র দীপক মজুমদার বলেন, আমাদের আশেপাশে সমাজ গঠনে যাদের অবদান রয়েছে, আজ গুরুপূর্ণিমার দিনে তাদেরকে শ্রদ্ধা জানানোর কর্মসূচি গৃহীত হয়েছে। এরই অঙ্গ হিসেবে রামনগরের বাসিন্দা বিশিষ্ট শিক্ষাবিদ
ধনঞ্জয় গন চৌধুরী এবং দ্রোণাচার্য কোচ বিশ্বেশ্বর নন্দীকে সংবর্ধনা জ্ঞাপন করে শ্রদ্ধা জানানো হচ্ছে। সমাজ গঠনে অবদানের জন্য তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মেয়র দীপক মজুমদার।

Releated Posts

রাজ্য সরকারের আশ্বাসে অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার, স্বাভাবিক হচ্ছে জনজীবন

আগরতলা, ২৪ জুন : যৌথভাবে জয়েন্ট অ্যাকশন রিহ্যাবিলিটেশন কমিটি (জেএআরসি) এবং জয়েন্ট অ্যাকশন কমিটি (জেএসি)-র ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট…

ByByTaniya Chakraborty Jun 24, 2026

(update)সমীর দাস হত্যাকাণ্ডে থমথমে কাঁঠালতলী, গ্রেপ্তার মূল অভিযুক্ত; বাড়িতে অগ্নিসংযোগ, ৪৮ ঘণ্টার জন্য ১৬৩ ধারা জারি

আগরতলা, ২৩ জুন: রাজধানীর আমতলী থানাধীন কাঁঠালতলী এলাকায় তরুণ সংঘ ক্লাবের সম্পাদক ও বিজেপি সমর্থক সমীর দাস খুনের…

ByByReshmi Debnath Jun 23, 2026

ড. শ্যামা প্রসাদ মুখার্জির নীতি ও ভাবাদর্শকে পাথেয় করে মানুষের কল্যাণে কাজ করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৩ জুন: ভারতীয় জনতা পার্টি হচ্ছে একটা পরিবার। এই পার্টির নীতি আদর্শকে পাথেয় করে সামনের দিকে এগিয়ে…

ByByReshmi Debnath Jun 23, 2026

১০০০ মিমির বেশি বৃষ্টিপাত, খরার ঝুঁকি নেই ত্রিপুরায়: কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুন: রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর যেকোনো ধরনের খরার মতো পরিস্থিতি মোকাবিলায় সম্পূর্ণভাবে…

ByByReshmi Debnath Jun 23, 2026
Scroll to Top