News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ক্রেতা-বিক্রেতা সম্মেলনে ৩২.৯৫ কোটি টাকার ৪০টি চুক্তি স্বাক্ষর, ‘অর্গানিক ইন্ডিয়ার’ পথপ্রদর্শক হতে পারে ‘অর্গানিক ত্রিপুরা’, দৃঢ় প্রত্যয়ের সুরে বলেন রতন লাল নাথ
Image

ক্রেতা-বিক্রেতা সম্মেলনে ৩২.৯৫ কোটি টাকার ৪০টি চুক্তি স্বাক্ষর, ‘অর্গানিক ইন্ডিয়ার’ পথপ্রদর্শক হতে পারে ‘অর্গানিক ত্রিপুরা’, দৃঢ় প্রত্যয়ের সুরে বলেন রতন লাল নাথ

আগরতলা, জুলাই ০৯ : ত্রিপুরা সরকারের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর রাজ্যে ২৫,০০০ হেক্টরেরও বেশি জমিকে সার্টিফায়েড অর্গানিক জমিতে পরিণত করেছে। পাশাপাশি, গত তিন বছরে রাজ্য থেকে ১,৩৩২ মেট্রিক টনেরও বেশি অর্গানিক পণ্য যার মধ্যে রয়েছে সুগন্ধি চাল, বার্ডস আই লঙ্কা, আদা, হলুদ ও আনারস যা দেশের বিভিন্ন রাজ্য ও বিদেশে রপ্তানি করা হয়েছে। এদিকে, আজ ক্রেতা-বিক্রেতা সম্মেলনে ৩২.৯৫ কোটি টাকার ৪০টি চুক্তি স্বাক্ষর হয়েছে। তাই, রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী প্রত্যয়ের সুরে বলেন, ‘অর্গানিক ইন্ডিয়ার’ পথপ্রদর্শক হতে পারে ‘অর্গানিক ত্রিপুরা’।

আজকের ক্রেতা-বিক্রেতা সম্মেলনে মোট ৩৭ জন ক্রেতা অংশগ্রহণ করেছেন। যাঁদের মধ্যে ৩২ জন ছিলেন বহি:রাজ্যের, বাকিরা ত্রিপুরার বাসিন্দা। এদিন রাজ্যের বিভিন্ন অর্গানিক পণ্য ক্রয়ের জন্য মোট ৪০টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। তাতে ৩২ কোটি ৯৫ লক্ষ টাকা বিনিয়োগ হবে। বুধবার আগরতলার একটি নামি হোটেলে আয়োজিত প্রথম অর্গানিক ক্রেতা-বিক্রেতা সম্মেলনে এ একথা জানান রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতন লাল নাথ।

মন্ত্রী বলেন, আজকের পৃথিবী শুধু খাবার নয়, চাইছে নিরাপদ, রাসায়নমুক্ত ও ট্রেসযোগ্য খাদ্য। অর্গানিক চাষ কোনও ফ্যাশন নয়, এটি ভবিষ্যতের জন্য সুস্বাস্থ্যের একটি সমাধান। স্বাস্থ্য, জলবায়ু পরিবর্তন ও মৃত্তিকার অবক্ষয়ের সংকটে অর্গানিকচাষই উত্তরণ পথ। ত্রিপুরা সেই পরিবর্তনের নেতৃত্ব দিতে প্রস্তুত। আমরা শুধু অর্গানিক চাষই নয়, গোটা একটি ‘ফার্ম টু ফর্ক’ ইকোসিস্টেম গড়ে তুলছি।

মন্ত্রী আরও জানান, রাজ্যে ২৫,০০০ হেক্টরেরও বেশি জমিকে সার্টিফায়েড অর্গানিক জমিতে পরিণত করেছে এবং ৫৩টি অর্গানিক এফপিসি (ফার্মার প্রোডিউসার কোম্পানি) গঠন করা হয়েছে। সেগুলিকে স্বীকৃত সার্টিফিকেশন সংস্থা দ্বারা অনুমোদন দেওয়া হয়েছে। উচ্চমূল্যের কৃষিপণ্যের চাষে উৎসাহ দেওয়া হচ্ছে, যেমন জিআই ট্যাগপ্রাপ্ত কুইন আনারস, বার্ডস আই লঙ্কা, কালো চাল (মাইমি হুঙ্গার), সুগন্ধি চাল (হরিনারায়ণ ও কালিখাসা), সুগন্ধি লেবু, তিল, হলুদ, আদা, মিলেট ও কিউ আনারস। কৃষিমন্ত্রীর কথায়, রাজ্যের কুইন আনারস খুবই মিষ্টি, অ্যাসিডিটির মাত্রা কম, প্রিমিয়াম জুস ও ডেজার্ট প্রোডাকশনের জন্য আদর্শ। তাছাড়াও কিউ আনারসও খুব মিষ্টি।

ভারতের জৈবপণ্যের বাজার প্রসঙ্গে তিনি জানান, বর্তমানে দেশে ৭.৩ মিলিয়ন হেক্টর জমি এনপিওপি-র (ন্যাশনাল প্রোগ্রাম ফর অর্গানিক প্রোডাকশন) অধীনে নিবন্ধিত। মোট উৎপাদন ৬.৩ মিলিয়ন মেট্রিক টন ও রপ্তানির পরিমাণ ২.৬১ লক্ষ মেট্রিক টন, যার বাজারমূল্য প্রায় ৪,০০৭ কোটি টাকা। তাঁর মতে, এই ক্রেতা-বিক্রেতা সম্মেলন শুধুমাত্র পণ্যের আদান-প্রদান নয়, এটি বিশ্বাস, স্বচ্ছতা ও দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব গঠনের এক অনন্য মঞ্চ।

“আপনাদের অর্গানিক ও টেকসই চাষাবাদের প্রতি নিষ্ঠাই আমাদের স্বাস্থ্যকর ভবিষ্যতের ভিত্তি তৈরি করছে। আসুন, আমরা সবাই মিলে ‘অর্গানিক ত্রিপুরা’কে ‘অর্গানিক ইন্ডিয়া’র অন্যতম চালিকাশক্তি হিসেবে গড়ে তুলি। ত্রিপুরা ছোট রাজ্য এটা সত্যি। কিন্তু আমাদের হৃদয় অনেক বড়। আমি অনুরোধ করছি আপনারা আমাদের কৃষকদের মাঠে যান, দেখে আসুন কিভাবে আনারস, সুগন্ধি চাল, লঙ্কা, আদা ও হলুদ চাষ হচ্ছে,” বলেন কৃষিমন্ত্রী।

তিনি আরও জানান, রাজ্যের হরিনারায়ণ ও কালিখাসা প্রজাতির সুগন্ধি চাল তাদের অনন্য সুবাস, মোলায়েম গঠন ও উৎকৃষ্ট স্বাদের জন্য পরিচিত। বার্ডস আই লঙ্কায় উচ্চ মাত্রার ক্যাপসাইসিন থাকে যা বিপাকক্রিয়া বাড়ায়, প্রাকৃতিক পেইন রিলিভার হিসেবে কাজ করে, হজমশক্তি বাড়ায় এবং রক্তসঞ্চালনে সহায়তা করে। ত্রিপুরার উৎপাদিত সুগন্ধি লেবুতে তীব্র সাইট্রাস ঘ্রাণ রয়েছে, যা পারফিউম, অ্যারোমাথেরাপি, খাবারে স্বাদবর্ধক ও প্রাকৃতিক ক্লিনিং প্রোডাক্ট তৈরিতে ব্যবহৃত হয়।

ত্রিপুরার অর্গানিকপণ্য বাজার সম্পর্কে বলতে গিয়ে মন্ত্রী জানান, আমরা আমাদের কৃষকদের দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু, কলকাতা, গুয়াহাটি-সহ বিভিন্ন শহরে বাজারসংযোগ করে দিয়েছি। ওমান, দুবাই ও ঢাকা এই আন্তর্জাতিক বাজারেও রপ্তানি করেছি। গত তিন বছরে আমরা অর্গানিক আনারস, সুগন্ধি চাল, বার্ডস আই লঙ্কা, আদা ও হলুদের বাজারজাতকরণে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছি। তিন বছরে রপ্তানিকৃত অর্গানিক পণ্যের তালিকা তুলে ধরে তিনি জানান, আনারস ৬৬৬ মেট্রিক টন, সুগন্ধি চাল ৩৩ মেট্রিক টন, বার্ডস আই লঙ্কা ৭ মেট্রিক টন, আদা ৫৭৪ মেট্রিক টন এবং হলুদ ৫২ মেট্রিক টন রপ্তানি করা হয়েছে।

Releated Posts

বাম আমলে শুরু স্মার্ট মিটার প্রকল্প আর্থিক অনিয়ম, ঠিকাদারকে ‘অযৌক্তিক সুবিধা’; অডিটে প্রশ্ন ৪২.৭৬ কোটি টাকার: বিদ্যুৎমন্ত্রী

আগরতলা, ১১ আগস্ট:  বামফ্রন্ট সরকারের আমলেই ত্রিপুরায় স্মার্ট মিটার প্রকল্পের সূচনা হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়ন…

ByByReshmi Debnath Aug 11, 2026

আগরতলায় চালু হবে ১০টি ইলেকট্রিক বাস, পুজোর আগেই পরিষেবা শুরুর লক্ষ্য

আগরতলা, ১১ আগস্ট: আগরতলায় পরিবেশবান্ধব ও সাশ্রয়ী গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে এবার ১০টি ইলেকট্রিক বাস চালুর উদ্যোগ নেওয়া…

ByByReshmi Debnath Aug 11, 2026

জলবদ্ধতা মোকাবিলায় আগরতলায় ১৩০ কোটি টাকার প্রকল্প, ১৫–৩০ মিনিটে জল নিষ্কাশনের লক্ষ্য

আগরতলা, ১১ আগস্ট: বর্ষার সময় জলবদ্ধতার সমস্যা মোকাবিলায় আগরতলা শহরের নিকাশি ব্যবস্থা আরও শক্তিশালী করতে বড়সড় পরিকল্পনা নিয়েছে…

ByByReshmi Debnath Aug 11, 2026

২০২৮-এ ত্রিপুরায় ফের বিজেপি সরকার, ২০২৯-এ কেন্দ্রে মোদির নেতৃত্বে প্রত্যাবর্তনের দাবি সুশান্তের

আগরতলা, ১১ আগস্ট: ২০২৮ সালের বিধানসভা নির্বাচনে ত্রিপুরায় বিজেপি ফের সরকার গঠন করবে। তেমনি, ২০২৯ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByTaniya Chakraborty Aug 11, 2026
Scroll to Top