News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রতিবেশীর দ্বারা শারীরিকভাবে হেনস্থার শিকার মহিলা, থানায় মামলা
Image

প্রতিবেশীর দ্বারা শারীরিকভাবে হেনস্থার শিকার মহিলা, থানায় মামলা

আগরতলা, ৯ জুলাই:
সামান্য ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশীর দ্বারা শারীরিকভাবে হেনস্থার শিকার হলেন এক মহিলা। মহিলার স্বামীকেও বেধড়কভাবে মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

ঘটনার বিবরণে জানা যায়, নির্যাতিতা মহিলা গত শনিবার রাত প্রায় সাড়ে আটটা নাগাদ বাচ্চাকে নিয়ে নিজের বাড়ির গেটের সামনে দাঁড়িয়েছিলেন। তখনই তাদের সামনে দিয়ে একটি গাড়ি খুব দ্রুতগতিতে যায়। বাচ্চাকে কোলে নিয়ে দাঁড়িয়ে থাকা ওই মহিলা গাড়ির চালকদের বলেন এতো দ্রুতগতিতে গাড়ি নিয়ে যাওয়ার ফলে এখনই দুর্ঘটনার শিকার হতে পারতেন মহিলা ও তার বাচ্চা। আর এই কথাতেই বাঁধে বিপত্তি। অভিযোগ প্রতিবেশী লিটন মিয়ার ছেলে সেই গাড়িতে ছিলেন। তারা মহিলাকে খুব খারাপ ভাষায় গালিগালাজ করতে থাকেন। এদিকে ঘটনা প্রত্যক্ষ করে মহিলার স্বামী ছুটে আসলে মহিলার স্বামীকে বেধরক ভাবে মারধর করে লিটন মিয়া এবং তার দুই ছেলে। একটা সময় প্রাণ বাঁচাতে স্বামী পালিয়ে গেলে ওই মহিলাকে শারীরিকভাবে আক্রমণ করে লিটন মিয়া ও তার ছেলেরা। অভিযোগ, মহিলাকে টেনে হিচড়ে সামনের জঙ্গলে নিয়ে যাওয়া হয়। সেখানে মহিলাকে শ্লীলতাহানির চেষ্টা করে ওই তিন অভিযুক্ত।

এদিকে মহিলার চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে নির্যাতিতা মহিলাকে উদ্ধার করে। স্থানীয়রা জানিয়েছেন মহিলার চিৎকার শুনে তারা ছুটে এসে দেখেন জঙ্গলের পাশেই ওই মহিলার শ্লীলতাহানির চেষ্টা করছে তিন অভিযুক্ত। এদিকে ঘটনার পরিপ্রেক্ষিতে আমতলী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা। এদিকে মহিলার বিরুদ্ধে পাল্টা অভিযোগ দায়ের করেছেন তিন অভিযুক্ত। যদিও ঘটনার তিনদিন অতিক্রান্ত হলেও পুলিশ এই ঘটনা এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি। স্থানীয়দের অভিযোগ লিটন মিয়া এবং তার ছেলেদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন। এক নিরীহ মহিলাকে বাড়িতে একা পেয়ে এ ধরনের ঘটনা কোনোভাবেই কাম্য নয়। সুবিচারের দাবিতে ইতিমধ্যেই রাজ্য মহিলা কমিশনের দ্বারস্থ হয়েছেন ওই নির্যাতিতা মহিলা। এখন দেখার প্রশাসন ওই মহিলাকে কিপ্রকারে সাহায্য করে।

Releated Posts

পুলিশের সদর কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ এসএফআই-র

আগরতলা, ১২ মে : নিট-ইউজি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এবং বিশালগড়ে বাম কর্মীদের উপর হামলার ঘটনার প্রতিবাদে মঙ্গলবার…

ByByReshmi Debnath May 12, 2026

শিক্ষকের দাবিতে কাঞ্চনমালা এসবি স্কুলে বিক্ষোভ, গেটে তালা ঝুলিয়ে ধর্নায় ছাত্র-ছাত্রীরা

আগরতলা, ১২ মে : শিক্ষকের অভাব ও পরপর শিক্ষক বদলির প্রতিবাদে মঙ্গলবার পশ্চিম ত্রিপুরা জেলার ডুকলী বিদ্যালয় পরিদর্শকের…

ByByReshmi Debnath May 12, 2026

ত্রিপুরায় জাইকা মিশনের পর্যালোচনা, জীবিকা ও পরিবেশ পুনরুদ্ধার প্রকল্পে জোর

আগরতলা, ১২ মে : ত্রিপুরায় চলমান জাইকা সহায়তাপ্রাপ্ত “এসসিএটিএফওআরএম” প্রকল্পের আওতায় সম্প্রদায়ভিত্তিক জীবিকা উন্নয়ন ও পরিবেশ পুনরুদ্ধারমূলক কার্যক্রম…

ByByReshmi Debnath May 12, 2026

চিল্ড্রেন হোম থেকে পালিয়ে বিশ্রামগঞ্জে পৌঁছাল তিন নাবালিকা, ক্ষোভ এলাকাবাসীর

বিশ্রামগঞ্জ, ১২ মে:  উদয়পুরের কাঁকড়াবন থানার অন্তর্গত শালগড়া এলাকার আলোর দিশারী চিল্ড্রেন হোম থেকে পালিয়ে যাওয়া তিন নাবালিকাকে…

ByByReshmi Debnath May 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top