News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শান্তিরবাজার মহকুমা শাসকের উদ্যোগে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার উপর বিশেষ মহড়া অনুষ্ঠিত
Image

শান্তিরবাজার মহকুমা শাসকের উদ্যোগে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার উপর বিশেষ মহড়া অনুষ্ঠিত

শান্তিরবাজার, ৯ জুলাই: শান্তিরবাজার মহকুমা শাসকের উদ্যোগে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার উপর এক বিশেষ মহড়া অনুষ্ঠিত করা হয়।

বর্তমান সময়ে ভারী বর্ষার ফলে বিভিন্ন জায়গা জলমগ্ন হয়ে পড়ছে। বিগত বছরে দক্ষিনজেলায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে। এতে করে দক্ষিন জেলায় ব্যাপক হারে ক্ষতি হয়েছে। হঠাৎ করে বর্ষার জলে সমগ্র এলাকায় জলমগ্ন হয়ে পরে ও বর্ষায় মোকাবিলার সঠিকভাবে প্রস্তুতি না থাকার ফলে অধিকাংশ লোকজনেরা ক্ষতিগ্রস্থ হয়ে পরে।

বর্তমান সময়ে টানা বর্ষার প্রভাব দেখে বুধবার সকালবেলায় শান্তিরবাজার মহকুমার গার্ধাং অশ্বীনি ত্রিপুরা পাড়া, মুহুড়ীপুর ও শান্তির বাজার মুকুট অডিটরায়াম সংলগ্ন এলাকায় মহকুমাশাসকের উদ্যোগে প্রাকৃতিক দুর্যোগের উপর এক বিশেষ মহড়া অনুষ্ঠিত করা হয়।

মহকুমা শাসকের উদ্যোগে আজকের এই মহড়ায় টিএসআর নবম বাহিনী , শান্তিরবাজার দমকল বাহিনীর কর্মী, আরক্ষাদপ্তরের কর্মী সহ বিভিন্ন দপ্তরের আধিকারিক সহ কর্মীরা অংশগ্রহন করে। এই মহড়ায় ভূমিধ্বস ও জল থেকে কিভাবে নিজেদের রক্ষা করা যায় ও মহকুমাশাসকের পক্ষ থেকে কিভাবে লোকজনেরা সাহায্য পেয়ে নিজেদের রক্ষা করতে পারবে তা নিয়ে প্রশিক্ষন প্রদান করা হয়।

Releated Posts

বাজারিছড়ায় প্রাক্তন স্ত্রীকে হাতুড়ি দিয়ে খুনের অভিযোগ, থানায় আত্মসমর্পণ অভিযুক্তের

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৩ জুন: উত্তর ত্রিপুরার বাজারিছড়া থানাধীন ঝেরঝেরি গ্রাম পঞ্চায়েতের পূর্ব হাতাইয়ারবন্দ এলাকায় এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ডকে…

ByByReshmi Debnath Jun 24, 2026

চেবরীতে বাইক ও সাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু, গুরুতর আহত সাইকেল আরোহী

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ২৩ জুন: খোয়াই জেলার চেবরী এলাকায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক যুবক। সোমবার…

ByByReshmi Debnath Jun 24, 2026

কৃষি ঋণের টাকা অ্যাকাউন্টে ঢুকতেই উধাও ৯ হাজার! বড় চক্রের অভিযোগ খোয়াইয়ের গ্রাহকের

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ২৩ জুন: কৃষি ঋণের টাকা অ্যাকাউন্টে জমা হওয়ার পর রহস্যজনকভাবে ৯ হাজার টাকা উধাও হয়ে…

ByByReshmi Debnath Jun 24, 2026

ত্রিপুরায় ইলেকট্রিক গাড়ির চালকদের জন্য সুখবর, বিদ্যুৎ নিগমের উদ্যোগে আগরতলায় চালু হলো অত্যাধুনিক পাবলিক চার্জিং স্টেশন

আগরতলা, ২৩ জুন: ত্রিপুরায় যারা ইলেকট্রিক গাড়ি ব্যবহার করছেন বা ভবিষ্যতে কিনতে চাইছেন, তাঁদের জন্য এল বড় সুখবর।…

ByByReshmi Debnath Jun 24, 2026
Scroll to Top