News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আড়াই লক্ষাধিক টাকার নেশা সামগ্রী উদ্ধার, ধৃত দুই
Image

আড়াই লক্ষাধিক টাকার নেশা সামগ্রী উদ্ধার, ধৃত দুই

আগরতলা, ৯ জুলাই : গতকাল রাতে বিশালগড় থানা এলাকার কুখ্যাত নেশা কারবারি প্রেমতোষ রায়ের বাড়িতে হানা দিয়েছে পুলিশ। হানা দিয়ে ১১ গ্রাম ব্রাউন সুগার, ১১ গ্রাম ইয়াবা ট্যাবলেট, নগদ ৫৯৭০ টাকা সহ একটি গাড়ি ও একটি বাইক উদ্ধার করা হয়। সাথে দুইজনকে গ্রেফতার করে বলে জানান বিশালগড় থানার ওসি সঞ্জিত সেন।

বিশালগড় থানার ওসি সঞ্জিত সেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে রাউৎখলা এলাকায় প্রেমতোষের বাড়িতে নেশা সামগ্রী মজুত রয়েছে। সেই খবরের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়েছে। অভিযানে ১১ গ্রাম ব্রাউন সুগার, ১১ গ্রাম ইয়াবা ট্যাবলেট, নগদ ৫৯৭০ টাকা সহ একটি গাড়ি ও একটি বাইক উদ্ধার করা হয়। সাথে প্রেমতোষ রায় এবং প্রসেনজিৎ সাহাকে গ্রেফতার করে।

তিনি আরও বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে বিশালগড় থানায় এনডিপিএস এক্টে মামলার গ্রহণ করে পুলিশ। বুধবার অভিযুক্তদের পাঁচ দিনের পুলিশ রিমান্ডে চেয়ে বিশালগড় মহকুমা আদালতে সোপর্দ করে পুলিশ। নেশা সামগ্রী বাজার মূল্য আড়াই লক্ষ টাকা হবে বলে জানান বিশালগড় থানার ওসি সঞ্জিত সেন।

Releated Posts

বাজারিছড়ায় প্রাক্তন স্ত্রীকে হাতুড়ি দিয়ে খুনের অভিযোগ, থানায় আত্মসমর্পণ অভিযুক্তের

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৩ জুন: উত্তর ত্রিপুরার বাজারিছড়া থানাধীন ঝেরঝেরি গ্রাম পঞ্চায়েতের পূর্ব হাতাইয়ারবন্দ এলাকায় এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ডকে…

ByByReshmi Debnath Jun 24, 2026

চেবরীতে বাইক ও সাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু, গুরুতর আহত সাইকেল আরোহী

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ২৩ জুন: খোয়াই জেলার চেবরী এলাকায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক যুবক। সোমবার…

ByByReshmi Debnath Jun 24, 2026

কৃষি ঋণের টাকা অ্যাকাউন্টে ঢুকতেই উধাও ৯ হাজার! বড় চক্রের অভিযোগ খোয়াইয়ের গ্রাহকের

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ২৩ জুন: কৃষি ঋণের টাকা অ্যাকাউন্টে জমা হওয়ার পর রহস্যজনকভাবে ৯ হাজার টাকা উধাও হয়ে…

ByByReshmi Debnath Jun 24, 2026

ত্রিপুরায় ইলেকট্রিক গাড়ির চালকদের জন্য সুখবর, বিদ্যুৎ নিগমের উদ্যোগে আগরতলায় চালু হলো অত্যাধুনিক পাবলিক চার্জিং স্টেশন

আগরতলা, ২৩ জুন: ত্রিপুরায় যারা ইলেকট্রিক গাড়ি ব্যবহার করছেন বা ভবিষ্যতে কিনতে চাইছেন, তাঁদের জন্য এল বড় সুখবর।…

ByByReshmi Debnath Jun 24, 2026
Scroll to Top