News Flash

  • Home
  • মুখ্য খবর
  • দুর্লভনারায়ণ বাজারে উত্তেজনা, ব্যবসায়ীদের দোকানপাট খুলতে বাধ্য করা হচ্ছে, অভিযোগ
Image

দুর্লভনারায়ণ বাজারে উত্তেজনা, ব্যবসায়ীদের দোকানপাট খুলতে বাধ্য করা হচ্ছে, অভিযোগ

আগরতলা, ৯ জুলাই : দশটি ট্রেড ইউনিয়নের আহব্বানে গোটা দেশব্যাপী ভারত বনধকে ঘিরে সোনামুড়া মহকুমার অন্তর্গত দুর্লভ নারায়ণ বাজারে উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ, বাজারের ব্যবসায়িকদের দোকাটপাট খোলার জন্য কিছু যুবক বাধ্য করছেন। এমনকি, বাড়ি থেকে ডেকে এনে দোকান খোলার জন্য চাপ সৃষ্টি করছে।

দুর্লভ নারায়ন এলাকার যুব নেতৃত্ব মোঃ সেলিম বলেন, কাঁঠালিয়া বাণিজ্যিক এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ যাতে বঝায় থাকে তার জন্য যাত্রাপুর থানার উদ্যোগে স্পেশাল ভাবে টি এস আর জোয়ান ও সিআরপিএফ জোয়ান নজর দাড়ি অব্যাহত রেখেছ। কাঁঠালিয়া সিপিআইএম অফিস প্রাঙ্গনে দেখা গেল একেবারে চার থেকে পাঁচজন সিআরপিএফ জোয়ান দাঁড়িয়ে নজর রাখছে যাতে করে কোনরকম হামলা হুজ্জুতি না হতে পারে।

এছাড়া ,কাঁঠালিয়া মোটরস্ট্যান্ডে বেশ কয়েকজন সিআরপিএফ জোয়ান চতুর্দিকে দোকান কান খোলা রেখে নজরদারি রেখেছে। অপরদিকে, যাত্রাপুর থানার পুলিশ অফিসার সূত্রে জানা গেল কোন এলাকার বিভিন্ন হাটবাজারে যাতে কোনরকম অপ্রীতিকর ঘটনা না ঘটতে পারে।

এদিকে, যাত্রাপুর থানায় এলাকায় এখন অব্দি আশি শতাংশ দোকানপাট বন্ধ। তাছাড়া এডিসি ভিলেজের হাট বাজার গুলি ও একেবারে বন্ধ। তার কারণ, একদিকে বিরামহীন বৃষ্টি চলছে সর্বত্র, এখন অব্দি ৪৮ ঘন্টা টানা বৃষ্টি। ঘর থেকে প্রয়োজনে বের হওয়া মানুষের এখন মুশকিল হয়ে পড়েছে, একেবারে গৃহবন্দী। প্রকৃতির নেতিবাচক প্রভাবের কারণে এই বন্ধ অনেকটাই সফলতার দিকে এগিয়ে যাবে। এমনটাই এলাকার জনগণের ধারণা।

Releated Posts

(update)সমীর দাস হত্যাকাণ্ডে থমথমে কাঁঠালতলী, গ্রেপ্তার মূল অভিযুক্ত; বাড়িতে অগ্নিসংযোগ, ৪৮ ঘণ্টার জন্য ১৬৩ ধারা জারি

আগরতলা, ২৩ জুন: রাজধানীর আমতলী থানাধীন কাঁঠালতলী এলাকায় তরুণ সংঘ ক্লাবের সম্পাদক ও বিজেপি সমর্থক সমীর দাস খুনের…

ByByReshmi Debnath Jun 23, 2026

ড. শ্যামা প্রসাদ মুখার্জির নীতি ও ভাবাদর্শকে পাথেয় করে মানুষের কল্যাণে কাজ করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৩ জুন: ভারতীয় জনতা পার্টি হচ্ছে একটা পরিবার। এই পার্টির নীতি আদর্শকে পাথেয় করে সামনের দিকে এগিয়ে…

ByByReshmi Debnath Jun 23, 2026

১০০০ মিমির বেশি বৃষ্টিপাত, খরার ঝুঁকি নেই ত্রিপুরায়: কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুন: রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর যেকোনো ধরনের খরার মতো পরিস্থিতি মোকাবিলায় সম্পূর্ণভাবে…

ByByReshmi Debnath Jun 23, 2026

জিবিপি ও এজিএমসি-র চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিসে নিষেধাজ্ঞা, বেতন বাড়ছে ২০ শতাংশ; ক্যাবিনেটের বড় সিদ্ধান্ত

আগরতলা, ২৩ জুন: রাজ্যের স্বাস্থ্য পরিষেবার মান আরও উন্নত করতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা। এবার থেকে জিবি…

ByByReshmi Debnath Jun 23, 2026
Scroll to Top