News Flash

  • Home
  • মুখ্য খবর
  • স্বাভাবিক হয়নি লামডিং-বদরপুর পাহাড়ি অঞ্চল, ভূমিধসের কারণে আরো ট্রেন বাতিল, দূর্ভোগ অব্যাহত ত্রিপুরা ও বরাকবাসীর
Image

স্বাভাবিক হয়নি লামডিং-বদরপুর পাহাড়ি অঞ্চল, ভূমিধসের কারণে আরো ট্রেন বাতিল, দূর্ভোগ অব্যাহত ত্রিপুরা ও বরাকবাসীর

মালিগাঁও, ৯ জুলাই : স্বাভাবিক হয়নি লামডিং-বদরপুর পাহাড়ি অঞ্চল। ভূমিধসের কারণে আরো ট্রেন বাতিল ও আংশিক বাতিল করেছে পূর্বোত্তর সীমান্ত রেলওয়ে। ফলে, ত্রিপুরা ও বরাকবাসীর দূর্ভোগ অব্যাহত রয়েছে।

লামডিং ডিভিশনের মুপা-দিহাখো স্টেশনের মাঝখানে (কেএম-৫১/১-২) প্রবল ভূমিধসের ফলে লামডিং-বদরপুর পাহাড়ি রুটে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। পার্শ্ববর্তী পাহাড় থেকে প্রচুর পরিমাণে মাটি, পাথর, বোল্ডারসহ ধস নেমে রেল লাইনের উপর পড়ায় ট্র্যাকের ওপর দিয়ে ট্রেন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিষ্কারের কাজ শুরু হয়েছে এবং সেখানে পর্যাপ্ত যন্ত্রপাতি ও জনবল মোতায়েন করা হয়েছে। এক প্রেস বিবৃতিতে পূর্বোত্তর সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা এই সংবাদ জানিয়েছেন। সাথে তিনি যোগ করেন, যাত্রীদের সুবিধার্থে গুয়াহাটি, লামডিং, শিলচর, বদরপুর ও আগরতলা স্টেশনে সহায়তা ডেস্ক চালু করা হয়েছে।

তিনি জানান, ভূমিধসের কারণে বেশ কয়েকটি ট্রেন বাতিল ও আংশিক বাতিল করা হয়েছে। ১১ জুলাই ট্রেন নম্বর ১২৫০৩ (এসএমভিটি বেঙ্গালুরু – আগরতলা) হুমসফর এক্সপ্রেস এবং ১৩ জুলাই ট্রেন নম্বর ১২৫১৫ (তিরুবনন্তপুরম সেন্ট্রাল – শিলচর) এক্সপ্রেস বাতিল করা হয়েছে। এছাড়া, ৮ জুলাই ট্রেন নম্বর ১৩১৭৩ (শিয়ালদহ – সাব্রুম) কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস লামডিং পর্যন্ত চলবে এবং লামডিং থেকে সাব্রুম পর্যন্ত আংশিক বাতিল থাকবে।

তিনি জানান, ৭ জুলাই ট্রেন নম্বর ১৪৬২০ (ফিরোজপুর ক্যান্ট – আগরতলা) এক্সপ্রেস লামডিং পর্যন্ত চলবে এবং লামডিং থেকে আগরতলা পর্যন্ত আংশিক বাতিল থাকবে।তেমনি, ৯ জুলাই ট্রেন নম্বর ১৩১৭৬ (শিলচর – শিয়ালদহ) কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস লামডিং থেকে যাত্রা শুরু করবে এবং শিলচর থেকে লামডিং পর্যন্ত আংশিক বাতিল থাকবে। ১০ জুলাই, ট্রেন নম্বর ১২৫২০ (আগরতলা – লোকমান্য তিলক টার্মিনাস) এক্সপ্রেস কামাখ্যা থেকে যাত্রা শুরু করবে এবং আগরতলা থেকে কামাখ্যা পর্যন্ত আংশিক বাতিল থাকবে।

একইভাবে, ১০ জুলাই ট্রেন নম্বর ১২৫০৮ (শিলচর – তিরুবনন্তপুরম সেন্ট্রাল) এক্সপ্রেস, গুয়াহাটি থেকে যাত্রা শুরু করবে এবং শিলচর থেকে গুয়াহাটি পর্যন্ত আংশিক বাতিল থাকবে। ১০ জুলাই ট্রেন নম্বর ১৪৬১৯ (আগরতলা – ফিরোজপুর ক্যান্ট) এক্সপ্রেস গুয়াহাটি থেকে যাত্রা শুরু করবে এবং আগরতলা থেকে গুয়াহাটি পর্যন্ত আংশিক বাতিল থাকবে।

রেলওয়ে কর্তৃপক্ষ যাত্রীদের যাত্রার পূর্বে সর্বশেষ আপডেট যাচাই করার অনুরোধ জানিয়েছে।

Releated Posts

বাম আমলে শুরু স্মার্ট মিটার প্রকল্প আর্থিক অনিয়ম, ঠিকাদারকে ‘অযৌক্তিক সুবিধা’; অডিটে প্রশ্ন ৪২.৭৬ কোটি টাকার: বিদ্যুৎমন্ত্রী

আগরতলা, ১১ আগস্ট:  বামফ্রন্ট সরকারের আমলেই ত্রিপুরায় স্মার্ট মিটার প্রকল্পের সূচনা হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়ন…

ByByReshmi Debnath Aug 11, 2026

আগরতলায় চালু হবে ১০টি ইলেকট্রিক বাস, পুজোর আগেই পরিষেবা শুরুর লক্ষ্য

আগরতলা, ১১ আগস্ট: আগরতলায় পরিবেশবান্ধব ও সাশ্রয়ী গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে এবার ১০টি ইলেকট্রিক বাস চালুর উদ্যোগ নেওয়া…

ByByReshmi Debnath Aug 11, 2026

জলবদ্ধতা মোকাবিলায় আগরতলায় ১৩০ কোটি টাকার প্রকল্প, ১৫–৩০ মিনিটে জল নিষ্কাশনের লক্ষ্য

আগরতলা, ১১ আগস্ট: বর্ষার সময় জলবদ্ধতার সমস্যা মোকাবিলায় আগরতলা শহরের নিকাশি ব্যবস্থা আরও শক্তিশালী করতে বড়সড় পরিকল্পনা নিয়েছে…

ByByReshmi Debnath Aug 11, 2026

২০২৮-এ ত্রিপুরায় ফের বিজেপি সরকার, ২০২৯-এ কেন্দ্রে মোদির নেতৃত্বে প্রত্যাবর্তনের দাবি সুশান্তের

আগরতলা, ১১ আগস্ট: ২০২৮ সালের বিধানসভা নির্বাচনে ত্রিপুরায় বিজেপি ফের সরকার গঠন করবে। তেমনি, ২০২৯ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByTaniya Chakraborty Aug 11, 2026
Scroll to Top