News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শহীদ অরুণ দেব-এর ৩৬ তম শহীদান দিবস উপলক্ষে রক্তদান শিবির অনুষ্ঠিত
Image

শহীদ অরুণ দেব-এর ৩৬ তম শহীদান দিবস উপলক্ষে রক্তদান শিবির অনুষ্ঠিত

আগরতলা, ৮ জুলাই:
আজ শহীদ অরুণ দেব-এর ৩৬ তম শহীদান দিবস এবং এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয় এসএফআই সদর বিভাগীয় কমিটির উদ্যোগে। এদিন ছাত্র যুব ভবনে প্রথমে শহীদ অরুণ দেবের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে শহীদান দিবস পালিত হয়। পরে ছাত্র যুব ভবনে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।

এদিনের কর্মসূচি সম্পর্কে বলতে গিয়ে এসএফআই নেতৃত্ব বলেন, ১৯৯০ সালে আজকের দিনে শহীদ অরুণ দেব শিক্ষা স্বাস্থ্য থেকে শুরু করে এক উন্নত রাজ্য গড়ার স্বপ্ন দেখিয়ে গেছিলেন। আজকের দিনেও তাঁদের স্বপ্নকে পাথেয় করে বর্তমান সরকারের বিভিন্ন জনবিরোধী নীতির বিরুদ্ধে আন্দোলন অব্যাহত রয়েছে। তিনি আরো বলেন, ১৯৯০ সালে আজকের দিনে এডিসি নির্বাচন ছিল। নির্বাচনে বামেদের হয়ে পোলিং এজেন্টের দায়িত্ব পালন করছিলেন অরুণদেব। সেখানেই কংগ্রেসের নেতারা নৃশংসভাবে কুপিয়ে তাকে হত্যা করেছে। গণতন্ত্র রক্ষায় ঐদিন শহীদ হয়েছিলেন অরুণ দেব। আজকের দিনে দাড়িও গণতন্ত্র রক্ষার লড়াই অব্যাহত রয়েছে। শহীদ অরুণ দেব- দের দেখানো পথ কে পাথেয় করে রাজ্যেও গণতন্ত্র পুনরুদ্ধার করা হবে বলে জানান ছাত্রনেতা।

Releated Posts

ষষ্ঠ তফসিল দিবসে আগরতলায় আইপিএফটি -র র‍্যালি, ফের উঠল পৃথক ‘তিপরাল্যান্ড’-এর দাবি

আগরতলা, ২৩ আগস্ট: ষষ্ঠ তফসিল দিবস উপলক্ষে রবিবার আগরতলায় র‍্যালি ও জনসমাবেশের আয়োজন করল আইপিএফটি এবং তাদের সহযোগী…

ByByReshmi Debnath Aug 23, 2026

কৈলাসহর পুর এলাকায় নিম্নমানের ড্রেন নির্মাণের অভিযোগ, কাজ বন্ধ করলেন ক্ষুব্ধ এলাকাবাসী

কৈলাসহর, ২৩ আগস্ট: এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থায়নে নগর উন্নয়ন দপ্তরের উদ্যোগে কৈলাসহর পুর পরিষদ এলাকায় চলমান ড্রেন নির্মাণের…

ByByReshmi Debnath Aug 23, 2026

প্রশাসনের আশ্বাসের পরও ড্রেন নির্মাণ হয়নি, বৃষ্টির জলে জলমগ্ন বাড়িঘর,  চম্পকনগরে জাতীয় সড়ক অবরোধ

আগরতলা, ২৩ আগস্ট: জাতীয় সড়ক প্রশস্তকরণের কাজ চললেও রাস্তার পাশে ড্রেন নির্মাণ না হওয়ায় বৃষ্টির ফলে রাস্তার জল…

ByByReshmi Debnath Aug 23, 2026

সোনামুড়ায় ধান কেনা নিয়ে উত্তেজনা, ৫ শতাংশ ধান বাদ দেওয়ার অভিযোগে ক্ষুব্ধ কৃষক

সোনামুড়া, ২৩ আগস্ট: সরকারি উদ্যোগে ধান কেনাকে কেন্দ্র করে সোনামুড়া এগ্রি মার্কেটে উত্তেজনা ছড়ায়। ধানের গুণমান যাচাইয়ের পর…

ByByReshmi Debnath Aug 23, 2026
Scroll to Top