News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তৃষাবাড়ি এলাকা থেকে পাঁচ লক্ষাধিক টাকার ব্রাউন সুগার সহ দুই যুবক আটক
Image

তৃষাবাড়ি এলাকা থেকে পাঁচ লক্ষাধিক টাকার ব্রাউন সুগার সহ দুই যুবক আটক

তেলিয়ামুড়া, ৭ জুলাই : মাদকবিরোধী অভিযানের সাফল্য পেলে তেলিয়ামুড়া থানার পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে তেলিয়ামুড়া থানা পুলিশ তেলিয়ামুড়া রেল স্টেশন সংলগ্ন তৃষাবাড়ি এলাকা থেকে পাঁচ লক্ষাধিক টাকার ব্রাউন সুগার সহ দুই যুবককে আটক করতে সক্ষম হয়েছে।

গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ জানিয়েছে, সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে অভিযান সংঘটিত করে এই সফলতা আসে। পুলিশের দাবি অনুযায়ী রেলস্টেশন সংলগ্ন তৃষা বাড়ি এলাকাতে এই দুই যুবকের সন্দেহজনক আচরণ পরিলক্ষিত হলে তাদেরকে আটক করে তল্লাশি চালালে তাদের সাথে থাকা পাঁচ লক্ষাধিক টাকা বাজার মূল্যের ব্রাউন সুগার উদ্ধার হয়।

এরপর পুলিশ ধৃতদের তেলিয়ামুড়া থানায় নিয়ে যায়। এন ডি পি এস একটে মামলা গ্রহণ সাপেক্ষে ঘটনার তদন্ত কাজ এগিয়ে চলবে বলে পুলিশের তরফ থেকে দাবী করা হয়েছে।

সূত্র মারফত খবর পাওয়া গেছে ধৃত দুই ব্যক্তির রেল যুগে তেলিয়ামুড়া রেলস্টেশনে নামার পর মোহনপুর নিয়ে যাওয়ার চেষ্টায় ছিল। এখানে উল্লেখ করা প্রয়োজন ধৃত দুই যুবক হচ্ছে মোহনপুর ঘোষপাড়া এলাকার দ্বীপায়ন গোপ এবং অগ্রজিৎ গোপ।

Releated Posts

বেতন বকেয়ার অভিযোগে ধর্মনগর জেলা হাসপাতালে সাফাই কর্মীদের কর্মবিরতি, ব্যাহত হতে পারে স্বাস্থ্য পরিষেবা

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৩ মে: উত্তর ত্রিপুরার ধর্মনগর জেলা হাসপাতালে সাফাই কর্মীদের কর্মবিরতিকে কেন্দ্র করে স্বাস্থ্য পরিষেবায় ব্যাঘাতের…

ByByReshmi Debnath May 13, 2026

পুলিশের সদর কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ এসএফআই-র

আগরতলা, ১২ মে : নিট-ইউজি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এবং বিশালগড়ে বাম কর্মীদের উপর হামলার ঘটনার প্রতিবাদে মঙ্গলবার…

ByByReshmi Debnath May 12, 2026

শিক্ষকের দাবিতে কাঞ্চনমালা এসবি স্কুলে বিক্ষোভ, গেটে তালা ঝুলিয়ে ধর্নায় ছাত্র-ছাত্রীরা

আগরতলা, ১২ মে : শিক্ষকের অভাব ও পরপর শিক্ষক বদলির প্রতিবাদে মঙ্গলবার পশ্চিম ত্রিপুরা জেলার ডুকলী বিদ্যালয় পরিদর্শকের…

ByByReshmi Debnath May 12, 2026

ত্রিপুরায় জাইকা মিশনের পর্যালোচনা, জীবিকা ও পরিবেশ পুনরুদ্ধার প্রকল্পে জোর

আগরতলা, ১২ মে : ত্রিপুরায় চলমান জাইকা সহায়তাপ্রাপ্ত “এসসিএটিএফওআরএম” প্রকল্পের আওতায় সম্প্রদায়ভিত্তিক জীবিকা উন্নয়ন ও পরিবেশ পুনরুদ্ধারমূলক কার্যক্রম…

ByByReshmi Debnath May 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top