News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বর্তমান সরকার প্রথম থেকেই রাজ্যের ক্রীড়া পরিকাঠামোর উন্নয়নে সচেষ্ট: মুখ্যমন্ত্রী
Image

বর্তমান সরকার প্রথম থেকেই রাজ্যের ক্রীড়া পরিকাঠামোর উন্নয়নে সচেষ্ট: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৭ জুলাই : বর্তমানে রাজ্যের যুব সমাজের খেলাধুলার প্রতি আগ্রহ আগের থেকে অনেকটাই বেড়েছে। রাজ্য সরকারের খেলাধুলার পরিকাঠামোর সার্বিক উন্নয়নের চিন্তাধারার ফলেই তা সম্ভব হয়েছে। আজ হোটেল সোনারতরী বি.-ডিভিশন লিগ ২০২৫-২৬-এর শেষ দিনে উমাকান্ত স্টেডিয়ামে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশগ্রহণ করে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা। উল্লেখ্য, গত ৮ জুন থেকে শুরু হওয়া এই ফুটবল লিগে অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হয়েছে শান্তিপাড়ার ঐকতান যুব সংস্থা এবং রানার্স হয়েছে বীরেন্দ্র ক্লাব। পুরস্কারপ্রাপক ক্লাবের সদস্যদের হাতে ট্রফি ও নগদ অর্থরাশির চেক তুলে দেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিগণ। আজ উমাকান্ত মাঠে প্রতিযোগিতার শেষ ম্যাচে বীরেন্দ্র ক্লাব ও নবোদয় সংঘের মধ্যে খেলাটি গোলশূন্যভাবে ড্র হয়। এই ফুটবল প্রতিযোগিতার আয়োজনে সহায়তায় ছিলো ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন।

সাংবাদিকদের সাথে মতবিনিময়ে মুখ্যমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার প্রথম থেকেই রাজ্যের ক্রীড়া পরিকাঠামোর উন্নয়নে সচেষ্ট রয়েছে। খেলাধুলার সাথে যত বেশিভাবে যুব সমাজ যুক্ত থাকবে ততই নেশার মতো অভিশাপ থেকে তাদের দূরে রাখা সম্ভব হবে। তখনই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গঠনের লক্ষ্য পূরণ সম্ভব হবে। মুখ্যমন্ত্রী এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সবকটি দলের সদস্যদের অভিনন্দন জানান এবং আশা প্রকাশ করেন আগামীদিনে তাদের ফলাফল আরও ভালো হবে। আজকের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান নবাদল বণিক, ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রতন সাহা, ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি প্রণব সরকার, সহ-সভাপতি রূপক সাহা প্রমুখ।

Releated Posts

অসম, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গে জেএমবির নেটওয়ার্ক বিস্তারের চেষ্টার অভিযোগে ১১ জনের বিরুদ্ধে এনআইএ-র চার্জশিট

গুয়াহাটি, ২৬ জুন: নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)-এর একটি শাখার মাধ্যমে অসম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ-সহ উত্তর-পূর্বাঞ্চলে জঙ্গি…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

রামনগর বিস্ফোরণের কারণ খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন

আগরতলা, ২৬ জুন: রামনগর আবাসনে বিস্ফোরণে একজনের মৃত্যুর পর ঘটনার কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

টিএনজিসিএল-এর গাফিলতিতেই রামনগরের বহুতলে ভয়াবহ বিস্ফোরণ, প্রাথমিক তদন্তে এমনই ইঙ্গিত মুখ্যমন্ত্রীর

আগরতলা, ২৬ জুন: আগরতলার রামনগর এলাকার একটি বহুতল আবাসনে সংঘটিত ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় প্রাথমিক তদন্তে টিএনজিসিএল -এর গাফিলতির…

ByByReshmi Debnath Jun 26, 2026

রামনগরের ফ্ল্যাট বিস্ফোরণ: চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু শুভ্রজিৎ চৌধুরীর

আগরতলা, ২৬ জুন: আগরতলার রামনগর এলাকার একটি বহুতল আবাসনে সংঘটিত ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় গুরুতর আহত যুবক শুভ্রজিৎ চৌধুরীর…

ByByReshmi Debnath Jun 26, 2026
Scroll to Top