News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাজ্যে প্রথম অর্গানিক ক্রেতা-বিক্রেতা সম্মেলন ৯ জুলাই, উদ্বোধনে কৃষি মন্ত্রী
Image

রাজ্যে প্রথম অর্গানিক ক্রেতা-বিক্রেতা সম্মেলন ৯ জুলাই, উদ্বোধনে কৃষি মন্ত্রী

আগরতলা, ৭ জুলাই : অর্গানিক কৃষি ক্ষেত্রকে আরও মজবুত করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ এক উদ্যোগ নিয়েছেন। আগামী ৯ জুলাই প্রথমবারের মতো রাজ্যস্তরের অর্গানিক ক্রেতা-বিক্রেতা সম্মেলনের উদ্বোধন করবেন তিনি।

রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের অধীনস্থ একটি সংস্থা ত্রিপুরা স্টেট অর্গানিক ফার্মিং ডেভেলপমেন্ট এজেন্সি এই ঐতিহাসিক অনুষ্ঠানটির আয়োজন করছে। এই প্রবর্তনমূলক পদক্ষেপটি দেশের এবং বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত নামী জৈব ক্রেতাদের একত্রিত করবে। ত্রিপুরাকে অর্গানিক কৃষিপণ্যের একটি সম্ভাবনাময় কেন্দ্রে পরিণত করার লক্ষ্যে এটি এক গুরুত্বপূর্ণ মোড় ঘোরানো উদ্যোগ বলেই মনে করা হচ্ছে।

এই সম্মেলনে রাজ্যের অর্গানিক ফার্মার প্রোডিউসার কোম্পানিগুলোর সঙ্গে ক্রেতারা সরাসরি সাক্ষাৎ করবেন। যার মাধ্যমে গড়ে উঠবে কার্যকর ব্যবসায়িক সহযোগিতা ও দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব। এই সম্মেলন ত্রিপুরায় প্রথমবার নেওয়া এমন এক উদ্যোগ যেখানে সারা ভারত তথা বিদেশ থেকেও বিভিন্ন নামী জৈব পণ্যের ক্রেতা অংশগ্রহণ করবেন এবং রাজ্যের জৈব কৃষক উৎপাদক সংস্থাগুলির থেকে সরাসরি জৈব পণ্য সংগ্রহে আগ্রহ দেখাবেন বলে আশা করা হচ্ছে।

মেলায় প্রদর্শিত হবে ত্রিপুরার বিভিন্ন উৎকৃষ্ট ও স্বীকৃত জৈব কৃষিপণ্য, যেমন: সুগন্ধিযুক্ত চাল (কালিখাসা ও হরিনারায়ণ), কালো চাল (মাইমি হাঙার), স্টিকি চাল (বিরন), বার্ড আই চিলি (বায়না মরিচ), সুগন্ধি লেবু (গন্ধরাজ), তিল, আদা, হলুদ, ফক্সটেইল মিলেট, কুইন ও কিউ আনারস এবং আরও অনেক কিছু।

এই সম্মেলন ত্রিপুরার জৈব কৃষি ক্ষেত্রের উন্নয়নের জন্য এক মাইলফলক হিসেবে কাজ করবে এবং কৃষকদের আয় বৃদ্ধির পাশাপাশি রাজ্যের জৈব পণ্যের জাতীয় ও আন্তর্জাতিক বাজারে প্রবেশের দ্বার খুলে দেবে বলে আশাবাদী কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতন লাল নাথ।

Releated Posts

বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস বিজেপির

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ধর্মনগর মণ্ডল এলাকায় একটি ‘অনভিপ্রেত’ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দলীয় সদস্য বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস দিয়েছে…

ByByReshmi Debnath Sep 25, 2026

টেট আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে আগরতলায় বাম ছাত্র-যুব সংগঠনের বিক্ষোভ

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় আগরতলায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 25, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া, পুজোর আগে ট্রাফিক পাসে কড়াকড়ি ত্রিপুরায়

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ২০২০ সাল থেকে ত্রিপুরায় প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া পড়ে রয়েছে। বকেয়া ট্রাফিক জরিমানার পরিমাণ…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top