আগরতলা, ৭ জুলাই : ত্রিপুরায় বিভিন্ন রাজনৈতিক দল ইতিহাস মুছার জন্য প্রতিযোগিতা শুরু করেছে। মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা টাউন হলের নাম পরিবর্তনের ঘোষনার তীব্র বিরোধীতা করে এমনটাই বললেন বিধায়ক রঞ্জিত দেববর্মা। সাথে আগরতলা টাউন হলের নাম পরিবর্তন করে মুখ্যমন্ত্রীকে বিতর্কে না জড়ানোর পরামর্শ দিলেন তিনি।
এদিন তিনি বলেন, রাজ্যের অন্যত্রে একটি বিশাল হল করে তাঁর নাম ডা. শ্যামাপ্রসাদ মুর্খাজির নামে নামাঙ্কিত করুক, তাতে কারোর আপত্তি থাকবে না। কিন্তু আগরতলা টাউন হলের নাম পরিবর্তন করার জন্য মুখ্যমন্ত্রীকে আবেদন জানিয়েছেন তিনি। পাশাপাশি, এদিন তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেবকে ধন্যবাদ জানিয়েছেন। কারণ, মুখ্যমন্ত্রী থাকাকালীন তিনি গন্ডছড়াকে গন্ডাতুইসা, বড়মুড়াকে হাতাইকাতর এবং আগরতলা বিমানবন্দরে নাম বীর বিক্রম কিশোর মানিক্যের নামে নামাঙ্কিত করেছেন।



















