News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আইন শৃঙ্খলার অবনতি ইস্যুতে পুলিশ মহানির্দেশকের সাথে দেখা প্রদেশ কংগ্রেস সভাপতির
Image

আইন শৃঙ্খলার অবনতি ইস্যুতে পুলিশ মহানির্দেশকের সাথে দেখা প্রদেশ কংগ্রেস সভাপতির

আগরতলা, ৭ জুলাই: সারা রাজ্যে বিরোধী দলের উপর আক্রমণ এবং রাজ্যের আইনশৃঙ্খলার অবনতি সহ বিভিন্ন বিষয় নিয়ে আজ প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা রাজ্য পুলিশের মহানির্দেশকের সঙ্গে দেখা করেন।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে আশিস কুমার সাহা বলেন, শাসক দলের আশ্রিত দুষ্কৃতিকারীরা প্রতিনিয়ত বিরোধী দলের নেতৃত্বদের উপর হামলা চালাচ্ছে। অধিকাংশ ঘটনাতেই পুলিশের উপস্থিতি থাকলেও তারা কার্যত নিষ্ক্রিয় থেকেছে। গোটা রাজ্যে আইনশৃঙ্খলার অবনতি হয়েছে। আসলে বিজেপির পায়ের তলার মাটি সরে গেছে, জনগণ শাসকদলের প্রতি আস্থা হারিয়েছে। তাই তাঁরা সন্ত্রাসের পথ অবলম্বন করেছে।

এদিন তিনি আরও বলেন, দলীয় কার্যালয়ে ভাঙচুর, মোটরবাইক ধ্বংস, সভা ভণ্ডুল ইত্যাদি ঘটনা প্রায় দৈনন্দিন চিত্রে পরিণত হয়েছে। এমনকি এসব হামলা দিবালোকে পুলিশের সামনেই ঘটছে। অথচ পুলিশ কোনওরকম হস্তক্ষেপ করছে না, বরং অনেক ক্ষেত্রে তাৎক্ষণিক পদক্ষেপ না নিয়ে মৌন দর্শকের ভূমিকা পালন করছে। পাশাপাশি, আশিস হত্যাকান্ডের তদন্ত ধীর গতিতে চলছে বলে মৃতের পরিবারের অভিযোগ। ওই অভিযোগের মূলে পুলিশের মহানির্দেশকের নিকট চিঠি দিয়ে স্পেশাল ইনভেস্টিগেটর টিম গঠন করার জন্য দাবি জানিয়েছেন।

Releated Posts

বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস বিজেপির

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ধর্মনগর মণ্ডল এলাকায় একটি ‘অনভিপ্রেত’ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দলীয় সদস্য বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস দিয়েছে…

ByByReshmi Debnath Sep 25, 2026

টেট আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে আগরতলায় বাম ছাত্র-যুব সংগঠনের বিক্ষোভ

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় আগরতলায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 25, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া, পুজোর আগে ট্রাফিক পাসে কড়াকড়ি ত্রিপুরায়

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ২০২০ সাল থেকে ত্রিপুরায় প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া পড়ে রয়েছে। বকেয়া ট্রাফিক জরিমানার পরিমাণ…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top