News Flash

Image

বাস ও মারুতি গাড়ির সংঘর্ষ, আহত এক

আগরতলা, ৭ জুলাই : বাস ও মারুতি গাড়ির মুখোমুখি সংঘর্ষে অল্পেতে রক্ষা পেলেন এক ব্যক্তি। আজ সকালে ভয়াবহ যান দূর্ঘটনায় বিশালগড় সিপাহীজলা অভয়ারণ্য এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে দমকলবাহিনী আহত ব্যক্তিকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে গিয়েছে।

ঘটনার বিবরণে এক দমকলকর্মী বলেন, আজ সকালে বাস ও মারুতি গাড়ির মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। ওই দূর্ঘটনায় উদয়পুরের বাসিন্দা দীপঙ্কর দাস আহত হয়েছে। সাথে সাথে স্থানীয়রা ঘটনাটি প্রত্যক্ষ দমকলবাহিনীকে খবর দিয়েছেন। দমকলকর্মীরা আহত ব্যক্তিকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে গিয়েছে।

স্থানীয়দের দাবি, দ্রুতগতির গাড়ি এবং যথাযথ ট্রাফিক নিয়ন্ত্রণ না থাকার ফলে এই দুর্ঘটনা ঘটে।

Releated Posts

বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস বিজেপির

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ধর্মনগর মণ্ডল এলাকায় একটি ‘অনভিপ্রেত’ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দলীয় সদস্য বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস দিয়েছে…

ByByReshmi Debnath Sep 25, 2026

টেট আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে আগরতলায় বাম ছাত্র-যুব সংগঠনের বিক্ষোভ

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় আগরতলায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 25, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া, পুজোর আগে ট্রাফিক পাসে কড়াকড়ি ত্রিপুরায়

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ২০২০ সাল থেকে ত্রিপুরায় প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া পড়ে রয়েছে। বকেয়া ট্রাফিক জরিমানার পরিমাণ…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top