News Flash

Image

১০ প্যাকেট ব্রাউন সুগার সহ আটক দুই যুবক

আগরতলা, ৭ জুলাই : গোপন সংবাদের ভিত্তিতে তেলিয়ামুড়া থানাধীন ত্রিশাবাড়ি রেলওয়ে স্টেশনের কাছে নেশা বিরোধী অভিযান চালিয়েছে পুলিশ। ওই অভিযানে দুই যুবকের কাছ থেকে ১০ প্যাকেটে মোট ১১৫ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে। সাথে দুই যুবককে আটক করা হয়েছে বলে জানান জেলা পুলিশ সুপার রানাদিত্য দাস।

জেলা পুলিশ সুপার রানাদিত্য দাস জানিয়েছেন, গতকাল রাতে থানায় গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে ত্রিশাবাড়ি রেলওয়ে স্টেশনের কাছে নেশা সামগ্রী পাচার করা হবে। সেই খবরের ভিত্তিতে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়েছে। অভিযানে দুই যুবকের কাছ থেকে ১০ প্যাকেটে মোট প্রায় ১১৫ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে। পাশাপাশি গ্ৰেপ্তার করে দুই যুবককে।

তিনি আরও জানিয়েছেন, তাদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় একটি মামলা নেওয়া হয়েছে। বাজেয়াপ্ত নেশা সামগ্রীর বাজারমূল্য আনুমানিক ৫ লক্ষাধিক টাকা হবে বলে জানান তিনি।

Releated Posts

বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস বিজেপির

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ধর্মনগর মণ্ডল এলাকায় একটি ‘অনভিপ্রেত’ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দলীয় সদস্য বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস দিয়েছে…

ByByReshmi Debnath Sep 25, 2026

টেট আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে আগরতলায় বাম ছাত্র-যুব সংগঠনের বিক্ষোভ

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় আগরতলায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 25, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া, পুজোর আগে ট্রাফিক পাসে কড়াকড়ি ত্রিপুরায়

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ২০২০ সাল থেকে ত্রিপুরায় প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া পড়ে রয়েছে। বকেয়া ট্রাফিক জরিমানার পরিমাণ…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top