News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পথচারীদের মধ্যে চারা গাছ বিলি, পরিবেশ রক্ষার বার্তা দিলেন সদর জেলা কংগ্রেস নেতৃত্ব
Image

পথচারীদের মধ্যে চারা গাছ বিলি, পরিবেশ রক্ষার বার্তা দিলেন সদর জেলা কংগ্রেস নেতৃত্ব

আগরতলা, ৭ জুলাই : বিশ্ব বনোৎসব উপলক্ষে প্রদেশ কংগ্রেস ভবনের সামনে পথচারীদের মধ্যে চারা গাছ বিতরণ করেন সদর জেলা কংগ্রেসের নেতৃত্বরা।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সদর জেলা সভাপতি তন্ময় রায় বলেন, পরিবেশ এবং প্রকৃতির ভারসাম্য রক্ষার্থে গাছ রোপণ অত্যন্ত জরুরি। গাছ কার্বন-ডাই-অক্সাইড এবং অন্যান্য দূষক শোষণ করে এবং বায়ুমণ্ডলে অক্সিজেন ত্যাগ করে। গাছ তাপমাত্রা বৃদ্ধির প্রভাবকে কমাতে সাহায্য করে। তাই গাছ রোপণের গুরুত্ব একটু বেশি। আগামী প্রজন্মকেও গাছ রোপণের গুরুত্ব বুঝতে হবে। তাই আমাদের উচিত খালি জায়গা পেলেই গাছ রোপণ করা।

এদিন তিনি আরও বলেন, স্কুল প্রতিষ্ঠানে, বাড়ির আঙ্গিনায়, রাস্তার পাশে গাছ লাগানোর কর্মসূচি অব্যাহত রাখতে হবে। সরকারের প্রত্যক্ষ এবং পরোক্ষ মদতে এভাবে বৃক্ষ নিধনের মিছিল চলমান থাকলে মানবজীবন হুমকির মুখে পড়বে, পরিবেশের বিপর্যয় ঘটবে। এমনকি, দেশ ক্ষতিগ্রস্ত হবে, পৃথিবী ধ্বংসের মুখোমুখি হবে। তাই গাছ লাগিয়ে পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনার লক্ষ্যে আজ সদর জেলা কংগ্রেসের তরফ থেকে পথচারীদের মধ্যে চারাগাছ বিতরণ করা হয়েছে।

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top