News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নেশামুক্ত সমাজ গড়তে লাল বাহাদুর এলাকায় অভিনব উদ্যোগ: পোস্টার লাগিয়ে সচেতনতা বৃদ্ধি
Image

নেশামুক্ত সমাজ গড়তে লাল বাহাদুর এলাকায় অভিনব উদ্যোগ: পোস্টার লাগিয়ে সচেতনতা বৃদ্ধি

আগরতলা, ৬ জুলাই : রাজ্যজুড়ে যখন নেশামুক্ত অভিযান চলছে, তখন ত্রিপুরার রাজধানী আগরতলাকেও নেশার করাল গ্রাস থেকে মুক্ত করতে সমাজের সচেতন নাগরিকরা এগিয়ে এসেছেন। এবার এই মহৎ উদ্দেশ্যকে সফল করতে এক অভিনব পদক্ষেপ নিলেন লাল বাহাদুর এলাকার যুব সম্প্রদায়। এলাকার আনাচে-কানাচে ছড়িয়ে থাকা নেশার আড্ডাগুলিতে নেশা বিরোধী পোস্টার লাগিয়ে যুব সমাজকে মাদকের ভয়াবহ পরিণতি সম্পর্কে সচেতন করার কাজ শুরু করেছেন তাঁরা।

এই উদ্যোগের মূল লক্ষ্য হলো, যুব প্রজন্মকে নেশার অন্ধকার জগৎ থেকে ফিরিয়ে আনা এবং একটি সুস্থ, স্বাভাবিক জীবনযাপনে উদ্বুদ্ধ করা। যুবকদের বিশ্বাস, এই পোস্টারগুলির মাধ্যমেও যদি কিছু সংখ্যক যুবকও নেশা থেকে মুখ ফিরিয়ে নেন, তবে তাঁদের প্রচেষ্টা সার্থক হবে।

লাল বাহাদুর এলাকার এই যুবকদের মহৎ উদ্যোগে সামিল হয়েছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ। কলেজ ছাত্রী থেকে শুরু করে অধ্যাপিকা পর্যন্ত অনেকেই এই সচেতনতামূলক কর্মসূচিতে নিজেদের যুক্ত করেছেন। তাঁদের সম্মিলিত প্রচেষ্টা একদিকে যেমন যুব সমাজকে ইতিবাচক বার্তা দিচ্ছে, তেমনি অন্যদিকে নেশা বিরোধী অভিযানে এক নতুন মাত্রা যোগ করছে।

সমাজের সচেতন নাগরিকদের এই ধরনের উদ্যোগ প্রমাণ করে যে, সরকার ও প্রশাসনের পাশাপাশি সমাজের প্রতিটি স্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ ছাড়া নেশামুক্ত সমাজ গড়ার স্বপ্ন বাস্তবায়িত করা কঠিন।

Releated Posts

৩১ অক্টোবরের মধ্যে ত্রিপুরার স্বাস্থ্য পরিষেবা সম্পূর্ণ ডিজিটাল করার লক্ষ্য: স্বাস্থ্য সচিব

আগরতলা, ১১ আগস্ট: আগামী ৩১ অক্টোবর, ২০২৬-এর মধ্যে রাজ্যের সম্পূর্ণ স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থাকে ডিজিটাল করার উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা নিয়েছে…

ByByReshmi Debnath Aug 11, 2026

ব্যক্তিস্বার্থ নয়, তিপ্রাসাদের অধিকারই প্রথম: ১৭ আগস্ট আগরতলায় তিপ্রা মথার গুরুত্বপূর্ণ বৈঠকের ডাক

আগরতলা, ১১ আগস্ট: ব্যক্তিগত স্বার্থ, পদ বা ক্ষমতার চেয়ে তিপ্রাসা জনগণের অধিকারকে অগ্রাধিকার দেওয়ার বার্তা দিলেন তিপ্রা মথার…

ByByReshmi Debnath Aug 11, 2026

২৭ নবনিযুক্ত টিসিএস আধিকারিককে জনমুখী প্রশাসনের বার্তা রাজ্যপালের

আগরতলা, ১১ আগস্ট: তৃণমূল স্তরে প্রশাসনিক পরিষেবা আরও শক্তিশালী করার পাশাপাশি সরকারি প্রকল্প ও জনকল্যাণমূলক কর্মসূচির সুবিধা রাজ্যের…

ByByTaniya Chakraborty Aug 11, 2026

শিক্ষক সংকটে তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের বিক্ষোভ, মূল গেটে তালা

আগরতলা, ১১ আগস্ট: পর্যাপ্ত সংখ্যক শিক্ষক-শিক্ষিকা না থাকার অভিযোগে মেলাঘরের তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে বিক্ষোভ দেখালেন ছাত্রছাত্রীরা। শিক্ষকের…

ByByReshmi Debnath Aug 11, 2026
Scroll to Top