News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ড. শ্যামাপ্রসাদ মুখার্জীর জন্মজয়ন্তী: বিজেপি কার্যালয়ে শ্রদ্ধা নিবেদন ও বিরোধীদের কড়া আক্রমণ
Image

ড. শ্যামাপ্রসাদ মুখার্জীর জন্মজয়ন্তী: বিজেপি কার্যালয়ে শ্রদ্ধা নিবেদন ও বিরোধীদের কড়া আক্রমণ

আগরতলা, ৬ জুলাই : ভারতীয় জনতা পার্টির পূর্বসূরি ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা, ‘ভারত কেশরী’ ড. শ্যামাপ্রসাদ মুখার্জীর ১২৫তম জন্মজয়ন্তী আজ প্রদেশ বিজেপি কার্যালয়ে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হলো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, পুরনিগমের মেয়র দীপক মজুমদার সহ দলের অন্যান্য শীর্ষ নেতৃত্ববৃন্দ।

ড. শ্যামাপ্রসাদ মুখার্জীর স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন উপস্থিত সকলে। এই মহান বিভূতির বর্ণময় জীবনের ওপর আলোকপাত করতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন, ড. শ্যামাপ্রসাদ মুখার্জীর আত্মনির্ভর ভারতের স্বপ্নকে সাকার করছেন যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জি। তিনি আরও যোগ করেন, ভারতের অখণ্ডতা রক্ষায় ড. শ্যামাপ্রসাদ মুখার্জীর আত্মবলিদানের গাঁথা আজও প্রতিটি রাষ্ট্রবাদী নাগরিকের জন্য প্রেরণার উৎস। নেহেরু-লিয়াকত চুক্তির বিরোধিতা করে কেন্দ্রীয় মন্ত্রিত্ব ছেড়ে দেওয়া ড. মুখার্জি কখনোই অন্যায়ের সাথে আপোষ করেননি বলেও মুখ্যমন্ত্রী উল্লেখ করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য বামফ্রন্ট সরকারের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, ত্রিপুরা রাজ্যে কমিউনিস্টের শাসনকালে কমিউনিস্টের যে চিন্তা ভাবনা – সেটা হল মানুষকে ধরো, মানুষকে মারো, মানুষকে নিগ্রহ করো, মানুষকে যত গরীব বানাতে পারো, মানুষকে যত মূর্খ বানাতে পারো – তবেই আমাদের ক্ষমতা থাকবে। আর বর্তমান বিজেপি সরকারের বক্তব্য হল – মানুষকে যত উত্তরণ করতে পারবে, মানুষের শিক্ষার হার যত বাড়াতে পারবে।

শিল্প স্থাপনার প্রসঙ্গে রাজীব ভট্টাচার্য বলেন, ত্রিপুরাতে আগে ইন্ডাস্ট্রি আসার আগে ১০ বার চিন্তা করতো, কারণ এখানে একটা ভাইরাস ছিল ‘সিট্যু’ ভাইরাস। আগে ছিল শুধু ‘দিতে হবে – দিতে হবে’। এখন বর্তমান বিজেপি সরকার কাজ করছে, বিজেপি সরকার সমাজকে পরিবর্তন করতে বদ্ধপরিকর।

নারীদের সুরক্ষার বিষয়ে তিনি বলেন, সিপিআইএম আমলে মহিলা নির্যাতনের ত্রিপুরা প্রথম স্থান অধিকার করেছে, আর বিজেপি সরকার প্রতিষ্ঠার পর মহিলাদের কীভাবে আত্মনির্ভর করে তোলা যায়, কীভাবে মহিলাদের এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই বিষয়ে কাজ করছে।

এই অনুষ্ঠানে ড. শ্যামাপ্রসাদ মুখার্জীর আদর্শ ও নীতির প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি, বর্তমান বিজেপি সরকার ত্রিপুরার উন্নয়নে কী কী পদক্ষেপ নিচ্ছে এবং কীভাবে তারা পূর্বতন সরকারের ত্রুটিগুলোকে শুধরে নিচ্ছে, সেই বিষয়েও আলোকপাত করা হয়।

Releated Posts

বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস বিজেপির

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ধর্মনগর মণ্ডল এলাকায় একটি ‘অনভিপ্রেত’ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দলীয় সদস্য বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস দিয়েছে…

ByByReshmi Debnath Sep 25, 2026

টেট আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে আগরতলায় বাম ছাত্র-যুব সংগঠনের বিক্ষোভ

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় আগরতলায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 25, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া, পুজোর আগে ট্রাফিক পাসে কড়াকড়ি ত্রিপুরায়

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ২০২০ সাল থেকে ত্রিপুরায় প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া পড়ে রয়েছে। বকেয়া ট্রাফিক জরিমানার পরিমাণ…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top